সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত : ইইউ রাষ্ট্রদূত

ঢাকা অফিস
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো ভবনের সামনে অবস্থান করেন। তিনি সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, এ ধরনের সহিংস ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত তৈরি করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো অফিসে সংঘটিত সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তিনি গভীর নিন্দা ও প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে ইইউ রাষ্ট্রদূত হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঘটনার দিন কীভাবে পরিস্থিতির অবনতি ঘটে, সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে মাইকেল মিলার বলেন, বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এমন সহিংস ঘটনার পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না।

তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে গণমাধ্যমের স্বাভাবিক প্রকাশনা কার্যক্রম অব্যাহত রাখা, নির্ভীক সংবাদ পরিবেশন এবং সবার জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য।

এ সময় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপ-সম্পাদক লাজ্জাত এনাব মহসি এবং হেড অব অনলাইন শওকত হোসেন ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন এবং হামলার পর সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X