সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ফটো

নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার অভিযোগকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। একইসঙ্গে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তাও ভিত্তিহীন বলে দাবি করেছে নয়াদিল্লি।

রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে হামলার বিষয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত প্রচারণা লক্ষ্য করা গেছে। বাস্তবতা হলো—২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। তারা একইসঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্লোগান দেয়।

নিরাপত্তা বেষ্টনী ভেঙে হাইকমিশনের ভেতরে প্রবেশের অভিযোগ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, এ ঘটনায় কোনোভাবেই নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হয়নি কিংবা নিরাপত্তাজনিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুরো ঘটনার দৃশ্যমান প্রমাণ ইতোমধ্যেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক প্রটোকল অনুযায়ী ভিয়েনা কনভেনশনের অধীনে নিজ ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে জানিয়ে মুখপাত্র বলেন, ভারতের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগ ইতোমধ্যেই বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে।

এছাড়া ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে ভারত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X