সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির সমাধিস্থল নিরাপদ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবি ভুয়া : ডিএমপি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
হাদির সমাধিস্থল নিরাপদ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবি ভুয়া : ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি'র সমাধিস্থল সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি ছড়ানো হয়েছে তা ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার (২১ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থল সম্পূর্ণ নিরাপত্তাবেষ্টিত এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

ডিএমপি আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি ছড়ানো হয়েছে তা বাস্তব নয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে প্রচার করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ সংলগ্ন স্থানে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। তার মরদেহ বিকেল ৩টায় সমাধিসৌধে আনা হয়। দাফনের পর বিশেষ মোনাজাতে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজার আগে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ডিএমপি পুনরায় সাধারণ জনগণকে অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যে কোনো গুজবের প্রতি বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করতে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X