সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির জানাজা ঘিরে কড়া নিরাপত্তা, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা

ঢাকা অফিস
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
হাদির জানাজা ঘিরে কড়া নিরাপত্তা, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, জানাজা ও দাফন প্রক্রিয়ার সময় সাদা পোশাকের পুলিশ এবং ১ হাজার বডি ওর্ন ক্যামেরা মোতায়েন থাকবে।

ডিসি তালেবুর রহমান বলেন, “ওসমান হাদির জানাজা থেকে দাফন শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। হাদির মরদেহ যে হাসপাতালে রয়েছে এবং জানাজার স্থানে পর্যাপ্ত পুলিশ থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন প্রক্রিয়া চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে এবং যেকোনো বিশৃঙ্খলা রোধ করা হবে।”

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, “ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই চেকপোস্ট স্থাপনসহ নিরাপত্তার কাজ শুরু করেছে।”

এদিকে, বিজিবি জানিয়েছে, ওসমান হাদির জানাজা উপলক্ষে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা নিরাপদ রাখতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এই ব্যবস্থা নিশ্চিত করেছে, যে কোনো সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ করা হবে এবং জানাজার সময় সকলের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X