সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প রুট ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এএম
হাদির জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প রুট ঘোষণা

ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজার কারণে শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ডিএমপি জানিয়েছে, সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারেন।

বিজ্ঞপ্তিতে যান চলাচলের জন্য বেশ কয়েকটি বিকল্প পথের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহনগুলোকে গণভবন ক্রসিং থেকে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যেতে হবে। অন্যদিকে ফার্মগেট থেকে ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যেতে ইচ্ছুক যানবাহনগুলোকে খেজুরবাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে যেতে বলা হয়েছে।

ধানমন্ডি ২৭ নম্বর থেকে ফার্মগেটগামী যানবাহনগুলোকে আসাদগেট ও গণভবন ক্রসিং হয়ে ইউটার্ন নিয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটে যেতে হবে। একইভাবে আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহনগুলোকে আসাদগেট থেকে বাঁয়ে মোড় নিয়ে গণভবন ক্রসিং, লেক রোড ও উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেটের দিকে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডির দিকে আসা যানবাহনগুলোকে খেজুরবাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে যেতে হবে। এরপর বামে মোড় নিয়ে লেক রোড ও আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রতিবন্ধকতা তুলে নেওয়ার পর মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা ও গণভবন হয়ে আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ নম্বরের দিকে চলাচল করতে পারবে।

জানাজা চলাকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সব যানবাহন চালকদের শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিসপত্র সঙ্গে না আনার জন্য অনুরোধ করেছে ডিএমপি। একই সঙ্গে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ওসমান হাদি মারা যান।

শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি–৫৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X