সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চিকিৎসকরা আশাবাদী : সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া

ঢাকা অফিস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
চিকিৎসকরা আশাবাদী : সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তার চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন যে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন এ তথ্য এভারকেয়ার হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকরা মিলিতভাবে একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন। এই বোর্ড প্রতিদিন সকালে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করছে। এছাড়াও সময় পার্থক্যের কারণে সন্ধ্যায় মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম আবারও বৈঠক করে চিকিৎসা অগ্রগতি পর্যালোচনা করছে।

তিনি আরও জানান, বর্তমান চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী বেগম খালেদা জিয়া নিয়মিত ও পরিকল্পিতভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গত কয়েক দিন ধরে শারীরিক স্থিতিশীলতা বজায় রয়েছে এবং চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন যে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বয়সজনিত জটিলতা, দীর্ঘমেয়াদী অসুস্থতা এবং অতীতে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। তবে বর্তমানে চিকিৎসার মাধ্যমে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। পরিবারের বড় বোনসহ নিকট আত্মীয়রাও চিকিৎসার প্রতি নজর রাখছেন।

ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন আরও বলেন, দলের নেতাকর্মী এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি চিকিৎসক, নার্স এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদার সেবার প্রশংসা করেন।

ডা. জাহিদ হোসেন সকলের কাছে আহ্বান জানান, হাসপাতালের অন্যান্য রোগীদের চিকিৎসায় ব্যাঘাত না ঘটাতে সংযম এবং সহযোগিতা করা জরুরি। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে মানুষের ভালোবাসা, দোয়া এবং আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশের রাজনীতি ও জাতির কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X