সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডেনমার্কে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
ডেনমার্কে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে সন্ধ্যায় এক বর্ণাঢ্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেনমার্কের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওমর ফারুক, মশিউর রহমান সোহেল, কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন, সারোয়ার খান, জিয়া হাসান, আরিফ তালুকদার, বেলায়েত হোসেন বাবুল, কামরুল ইসলাম, শামসুল চৌধুরী, মেহেদী হাসান তালহা এবং রাকিবুল ইসলাম।

ডেনমার্কে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং অকুতোভয় বাঙালি জাতির বীরত্বগাথার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালে যেমন বাঙালি জাতিকে দমিয়ে রাখা যায়নি, তেমনি বর্তমান ও ভবিষ্যতেও বাংলাদেশের অগ্রগতিকে ঠেকানো অসম্ভব।

ডেনমার্কে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

তিনি বিজয়ের ৫৪ বছর পূর্তিতে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এরপর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাকিবুল ইসলাম আজহারী বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ওমর ফারুক এবং কবিতা আবৃত্তি করেন জাহেদ জয় এবং শিশু শিল্পী নাবিহা নূর, নাবিবা নূর শেখ, রামিসা, নৌমি ও আলবিনা।

পরে রাষ্ট্রদূত তাঁদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজয়ের আনন্দে উদ্বেলিত বাংলাদেশের শান্তিপ্রিয় প্রবাসী নাগরিকদের উচ্ছ্বাস ও আবেগ অনুষ্ঠানজুড়ে ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর তন্ময় মজুমদার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X