সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশে নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের উদ্বেগের কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, তা তার ব্যক্তিগত মতামত।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।

মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী কেন নির্বাচনে অংশ নেবেন না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই। তিনি আরও বলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা প্রার্থীর ব্যক্তিগত অনুভূতির বিষয়, তবে সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমন পরিবেশে যদি কেউ নিরাপত্তাহীনতার অনুভূতি প্রকাশ করেন, সেটি তার ব্যক্তিগত মত। তবে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, বিকেএমইএর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে প্রদত্ত নতুন ছয়টি লেগুনা একটি প্রশংসনীয় উদ্যোগ। এই যানবাহনগুলি পুলিশদের দায়িত্ব পালনে কার্যকর সহায়তা করবে। তিনি ব্যবসায়ী সংগঠনগুলোর এই সহায়তাকে বিশেষভাবে প্রশংসনীয় উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন উপহার দেওয়া হলে তাদের কাজ সহজ হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বিকেএমইএর সভাপতি মো. হাতেম প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X