সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি সচল রাখার নির্দেশ দিয়েছে ইসি

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি সচল রাখার নির্দেশ দিয়েছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫-এ ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের সিসিটিভি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন ইতিমধ্যেই এই নির্দেশনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে যে, ভোটগ্রহণের তারিখের পূর্বেই সব ভোটকেন্দ্রকে ভোটারের চলাচলের উপযোগী করতে হবে এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করতে হবে। বিশেষ করে, যেসব কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে নির্বাচনের আগে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে।

ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি সংযোগ সচল রাখতে হবে। যেখানে সিসিটিভি সংযোগ নেই, সেখানে ভোটকেন্দ্র পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে অন্তত ভোটের দিনের জন্য সিসিটিভি সংযোগের ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হবে।

এর পাশাপাশি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন করতে হবে। প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের ভোট দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলোতে।

উল্লেখযোগ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X