সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকা অফিস
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এএম
হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১। ছবি: সংগৃহীত

ওসমান হাদির ওপর সংঘটিত হামলার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পানির ভেতর থেকে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায়। গ্রেপ্তারের সময় তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্বর সংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১১ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে যে, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X