সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

১৬ ডিসেম্বর ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

ঢাকা অফিস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
১৬ ডিসেম্বর ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে ¦ ফাইল ফটো

ঢাকা মেট্রোরেল আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিটের জন্য বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার (১৫ ডিসেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১:৫০ মিনিট থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডিএমটিসিএলের সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাইপাস্ট এবং প্যারাস্যুটিং মহড়া পরিচালনা করবে। মঙ্গলবার বেলা ১১:৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এই কার্যক্রমের কারণে মেট্রোরেল বেলা ১১:৫০ মিনিট থেকে ৪০ মিনিটের জন্য বন্ধ রাখা হবে।

ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাজমুল ভূঁইয়া বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে তিন বাহিনীর পৃথক প্যারাস্যুটিং অনুষ্ঠিত হবে। সুরক্ষার কারণে মেট্রোরেল ৪০ মিনিটের জন্য বন্ধ থাকবে। মেট্রোরেল বৈদ্যুতিক লাইনের মাধ্যমে চালিত হয় এবং প্যারাস্যুটিং চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X