সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকের সর্বোচ্চ অংশগ্রহণের প্রস্তুতি

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকের সর্বোচ্চ অংশগ্রহণের প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ এবার বড় পরিসরে হতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে শতাধিক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন। এটি ২০০৮ সালের পর দেশের নির্বাচনে সর্বোচ্চ বিদেশি পর্যবেক্ষক অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এবারের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন দেশ থেকেও আলাদা আলাদা পর্যবেক্ষক দল আসার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বড় দল পাঠাচ্ছে ইইউ। ২৭ দেশের এই জোট থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদি মিলিয়ে প্রায় ১৫০-১৮০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ সদস্যের একটি দল আসতে পারে, যার নেতৃত্বে থাকবে আইআরআই। এছাড়া কমনওয়েলথ প্রতিনিধিদলে প্রায় ৩০ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করতে পারেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ইতিমধ্যেই আন্তর্জাতিক সংস্থাগুলোকে চিঠি পাঠানো শুরু করেছেন। এর মধ্যে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। পরবর্তীতে অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা ও দেশকেও এ ধরনের আমন্ত্রণ জানানো হবে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচন কমিশনের উদ্যোগে বিদেশি পর্যবেক্ষকরা আমন্ত্রণ পেয়েছেন, যারা অযথা বিতর্ক সৃষ্টির কারণ হবেন না। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের একটি প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করেছে, যেখানে আইআরআই ও এনডিআই’র প্রতিনিধিসহ সাবেক সিনেটর ও সরকারি কর্মকর্তারা ছিলেন।

ইউরোপীয় কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণার দিন ১১ ডিসেম্বরই আমন্ত্রণ পেয়েছে। এই দল ভোটগ্রহণ, গণনা ও ভোট-পরবর্তী সব ধাপ পর্যবেক্ষণ করবে। ইইউর প্রতিনিধিদল দেশি পর্যবেক্ষক নিয়োগেও সহযোগিতা করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X