সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

তরুণদের নেতৃত্বে হবে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন : সিইসি

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ¦ ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি জানান, নির্বাচন সঠিক সময়ে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সক্ষম।

সোমবার রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচন হবে ইনশাল্লাহ। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন সম্পন্ন হবে। তরুণরা নিজেরাই ভোট দেবেন এবং অন্যদের ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। কারণ তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক।

সিইসি আরও বলেন, দেশ গড়ার কাজ তরুণদের ছাড়া অসম্ভব। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ। তরুণরা এবারের ভোটের মূল চালিকা শক্তি। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ এবং ২৪ সালের নির্বাচনে সাহস ও নেতৃত্ব দেখিয়েছে। তাদের সৃজনশীলতা ও জ্ঞানভিত্তিক শক্তি দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন হবে ঐতিহাসিক। এবার প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। যারা আগে নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতেন এবং ভোট দিতে পারতেন না, তারা এবার ভোট দিতে সক্ষম হবেন। কারাবন্দি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ভোটে অংশগ্রহণ করতে পারবেন। এই নির্বাচনে তরুণদের অংশগ্রহণ বাংলাদেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর গুলির ঘটনাকে উল্লেখ করে সিইসি বলেন, এ ধরনের ঘটনা নির্বাচনের সময় মাঝে মাঝে ঘটে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। ইতিহাস দেখিয়েছে, ভোটের সময় আগেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটি নতুন কোনো ঘটনা নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X