সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম
হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩ ¦ ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন— সামিয়া (ফয়সল করিমের স্ত্রী), শিপু (ফয়সলের শ্যালক), মারিয়া (ফয়সলের বান্ধবী)।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, রোববার সন্ধ্যার পর র‍্যাব ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ফয়সল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে আটক করে। পরে তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গুলির ঘটনার আগে ও পরে ফয়সল করিমের সঙ্গে তাদের ঘন ঘন ফোনালাপের তথ্য পাওয়া গেছে। হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে।

র‍্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ঘটনার পেছনের মূল পরিকল্পনা ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার ২ দিন পর পল্টন থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে।

ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে হাদিকে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রবিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এছাড়া আততায়ীর পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকেও ২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আর রবিবার রাতে আরো ৩ জনকে আটকের তথ্য দিয়েছে র‌্যাব।

রোববার রাতে পাঠানো এক বার্তায় র‌্যাব বলেছে, এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সলের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ ওই ৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X