সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নির্বাচন নির্ধারিত সময়েই হবে : রিজওয়ানা হাসান

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
সৈয়দা রিজওয়ানা হাসান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, সব ধরনের সহিংসতা ও ভয়ভীতি সৃষ্টির চেষ্টা সত্ত্বেও নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ওসমান হাদি–কে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার প্রসঙ্গে তিনি বলেন, হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তার মতে, এসব হামলার উদ্দেশ্য হলো নির্বাচনকে দুর্বল করা এবং জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণমাধ্যম সব সময়ই গণতন্ত্রের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, তবে জুলাই আন্দোলনের সময় সেই ধারাবাহিকতায় ব্যত্যয় ঘটেছে। তিনি জোর দিয়ে বলেন, অবাধ তথ্য অবশ্যই বস্তুনিষ্ঠ ও নির্ভুল হতে হবে—বিকৃত বা খণ্ডিত উপস্থাপন গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকে শক্তিশালী ও গণমুখী হিসেবে দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, সরকার ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় রয়েছে। এই সমন্বয় না থাকলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যাতে কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

শেষে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, গণতন্ত্রের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমেই এ ধরনের কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X