সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না তথ্য নেই : ডিএমপি

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ¦ ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই। এমন তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে, পুলিশ হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে, এবং নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে তাকে পল্টন থানা পুলিশ আটক করেছে। তবে হাদির ওপর গুলির ঘটনায় অংশ নেওয়া দুই অপরাধী এখনও অধরা। পুলিশের কাছে স্পষ্ট তথ্য নেই তারা বিদেশে পালিয়েছে কি না।

একই সঙ্গে কাতারভিত্তিক আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ভারতে প্রবেশ করেছে। তাদের বর্তমান অবস্থান ভারতের আসাম, গুয়াহাটি শহরে।

সাংবাদিকের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব তাদের ভারতে সহায়তা করছেন। জুলকারনাইন সায়ের আরও জানিয়েছেন, হামলা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X