সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদিকে ওপর হামলাকারীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার : ডিএমপি কমিশনার

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
হাদির ওপর হামলায় কারা জড়িত, জানালেন আইজিপি ¦ ছবি: সংগৃহীত

মেটা টাইটেল (Meta Title): মেটা ডেসক্রিপশন (Meta Description): মেটা কীওয়ার্ডস (Meta Keywords): ট্যাগস (Tags):

৬+৮

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় হামলাকারীদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার বলেন, উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।

এর আগে শুক্রবার বিকেলে ওসমান হাদির ওপর সংঘটিত হামলাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্দেহভাজনদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।

এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, হামলাকারীদের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা পুলিশের কাছে জানাতে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X