সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তফসিল ঘোষণা ঘিরে ইসির ভবনে নিরাপত্তা জোরদার

ঢাকা অফিস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
ইসির ভবনে নিরাপত্তা জোরদার ¦ ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আগারগাঁওয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে এবং ভবনের চারপাশে টহল বাড়ানো হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আগারগাঁও এলাকায় যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। সাধারণ মানুষ এবং যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে, যাতে তফসিল ঘোষণার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা না সৃষ্টি হয়।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা রবিউল জানান, শেরে বাংলা নগর থানা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাবও ভবনের চারপাশে নিয়মিত টহল দিচ্ছে।

এদিকে, গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে। ভাষণ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে। এতে ভোটের তফসিল ঘোষণা এবং নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার আহ্বান জানানো হবে।

নিরাপত্তা জোরদারের এই ব্যবস্থা নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণকে নিরাপদভাবে ভোট দিতে সহায়ক হিসেবে ধরা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X