সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয় নির্বাচন ও গণভোট: আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করবে ইসি

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
জাতীয় নির্বাচন ও গণভোট: আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করবে ইসি ¦ ফাইল ফটো

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করবে। প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ গত বুধবার বিকেলে রেকর্ড করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান।

এর আগে, গত রোববার অনুষ্ঠিত কমিশন সভায় তফসিল ঘোষণা করার তারিখ নির্ধারণ করা হয়। সভার পর কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে, এই সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। ওইদিন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্যান্য কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তফসিল সম্পর্কে তথ্য বিনিময় করেন।

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সাধারণ রেওয়াজ অনুযায়ী, জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার তফসিলের উপলক্ষে ভাষণ দেন। সে অনুযায়ী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে আগেই চিঠি পাঠানো হয়।

ওই প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার সকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনাররা। এছাড়াও, গত মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

সরকার প্রধানের নির্দেশনার পর কমিশন আগেই জানিয়েছিল, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। তফসিলের সব আনুষ্ঠানিকতা ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট ও গণভোটের তফসিল প্রকাশ করবে ইসি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X