সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তফসিল ঘোষণা হতে পারে বুধবার বা বৃহস্পতিবার : ইসি মাসউদ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
আব্দুর রহমানেল মাসউদ

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করেছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বুধবার (১০ ডিসেম্বর) অথবা প্রয়োজন হলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ইসি সচিবালয় ইতোমধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে। তফসিল ঘোষণা করা হবে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এর ভাষণের মাধ্যমে।”

ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর সিইসি নাসির উদ্দিন তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডিং শেষে একই দিনে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রচার করা হতে পারে। তবে কোনো কারণে বুধবার ঘোষণা সম্ভব না হলে, বৃহস্পতিবার তা নিশ্চিতভাবে জানানো হবে।

তফসিল ঘোষণার ভাষণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের তারিখও তফসিলে অন্তর্ভুক্ত থাকতে পারে। ইতোমধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ভোট পরিচালনার দায়িত্ব গ্রহণ করছে। কমিশনের জন্য এটি একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X