সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নির্বাচন কমিশনার সানাউল্লাহ

চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

ঢাকা অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই – নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন যে চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য বিটিভিতে রেকর্ড করা হবে। এ জন্য বাংলাদেশ টেলিভিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলেও তিনি জানান।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার আগে নিয়ম অনুসারে পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়া সিইসির বক্তব্য রেকর্ডের জন্য সোমবার বাংলাদেশ বেতার ও বিটিভির কাছে চিঠি পাঠানো হবে।

তিনি আরও জানান, নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তালিকা ইতোমধ্যেই প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। তালিকায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আগের মতোই সব কেন্দ্রে নির্বাচন সামগ্রী, ব্যালট পেপার, ভোটের আগের রাতেই পৌঁছে যাবে বলে জানান নির্বাচন কমিশনার।

সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X