সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিজয়ের মাস ডিসেম্বর

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
বিজয়ের মাস ডিসেম্বর  ¦  ফাইল ফটো

৭ ডিসেম্বর, ১৯৭১। দেশের সব স্থান থেকে যখন পরাজয়ের সংবাদ আসতে থাকে, তখন যুদ্ধ পরিস্থিতির বিবরণ দিয়ে রাওয়ালপিন্ডিতে গোপন রিপোর্ট পাঠান জেনারেল নিয়াজি।

রিপোর্টে উল্লেখ করা হয়, প্রায় ৬০ থেকে ৭০ হাজার মুক্তিযোদ্ধা (তার ভাষায় বিদ্রোহী) ও ভারতীয় সেনাবাহিনীর ৪ টি ট্যাঙ্ক রেজিমেন্ট সমর্থিত ৮ ডিভিশন সৈন্য নিয়ে সম্মিলিত আক্রমণ পরিচালনা করছে। স্থানীয় জনগণের মাঝেও পশ্চিম পাকিস্তান বিরোধী মনোভাব তীব্র। দিনাজপুর, রংপুর, সিলেট, মৌলভীবাজার ও চাঁদপুর প্রবল চাপের মুখে রয়েছে।

তিনি এও উল্লেখ করেন, রিপোর্ট পাঠানোর ১৭ দিন আগে থেকে পাকবাহিনীর ক্ষয়ক্ষতির হার বেড়ে গিয়েছে। রাজাকাররাও পাকবাহিনীর কাছ থেকে অস্ত্র নিয়ে নিজেরাই গা ঢাকা দিয়েছে ভয়ে। হেডকোয়ার্টার থেকে বিভিন্ন স্থান থেকে সেনা সমাবেশের নির্দেশ দেয়া হলেও ৬ ডিসেম্বর গভীর রাতেই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনী।

এদিন ভোরে ভারতীয় ছত্রীসেনারা সিলেটের কাছাকাছি অবস্থিত বিমানবন্দর শালুটিকরে নামে। চতুর্দিক থেকে আক্রমণে টিকতে না পেরে পাকবাহিনী আত্মসমর্পণ করে। একাত্তরের এই দিনে মুক্ত হয় চান্দিনা ও জাফরগঞ্জ। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে মুক্ত হয় টাঙ্গাইল। একে একে নড়াইল, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও ছাতক ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনী। এর আগের দিন শত্রুমুক্ত হয় যশোর ক্যান্টনমেন্ট ও যশোর জেলা। সেই সাথে বিভিন্ন ছোটো ছোটো জনপদও শত্রুমুক্ত হয়। তার মধ্যে ৬ ডিসেম্বর শত্রুমুক্ত হয় সাতক্ষীরার কলালোয়া ও দেবহাটা।

মুক্তিবাহিনীর গেরিলা যোদ্ধারা ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে প্রায় প্রতি রাতেই ঢাকার ভেতরে ঢুকে আক্রমণ পরিচালনা করতে থাকেন। ভীত-সন্ত্রস্ত পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা মিলে তখন তৈরি করছিল বাংলাদেশের কৃতী সন্তানদের তালিকা।

এদিন যশোরের অদূরে খাজুরায় গড়ে তোলা শক্তিশালী রাজাকার ক্যাম্পের পতন ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X