সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী  ¦ ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ধরনের ব্যর্থতা নেই। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ভারি অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণকে আরও আধুনিক ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তারা তা জানাতে পারবে।

তবে বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে ৫৫ হাজার ভলান্টিয়ারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য ২২ জন ভলান্টিয়ারকে সম্মাননা দেওয়া হয়।

তিনি আরও বলেন, দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের পাশে ভলান্টিয়াররা সবসময় ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জায়েদ কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X