সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশে ফিরেই খালেদা জিয়ার পাশে জোবাইদা রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
দেশে ফিরেই খালেদা জিয়ার পাশে জোবাইদা রহমান  ¦ ছবি: সংগৃহীত

লন্ডন থেকে দেশে ফেরার পরই ডা. জোবাইদা রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি শাশুড়ি বেগম খালেদা জিয়ার খোঁজ নেন। তিনি বর্তমানে খালেদা জিয়ার পাশে অবস্থান করছেন এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত স্বাস্থ্য আলোচনা করেছেন।

এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর পর ডা. জোবাইদা ডাক্তারদের সঙ্গে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একজন চিকিৎসক হিসেবে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থাপনায় করণীয় বিষয়গুলোও দেখছেন।

ডা. জোবাইদা হাসপাতাল পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র নেতা ও দায়িত্বরত ডাক্তাররা। তিনি বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিনি বাংলাদেশে আসার উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বিশেষ চিকিৎসার জন্য। এই আয়োজন করেছেন তার বড় ছেলে, বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান। তবে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাবে। তবে চূড়ান্ত যাত্রা খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। যদি কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না যায়, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X