মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রোববার খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম
খালেদা জিয়া  ¦ ছবি: ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আবারও পিছিয়ে গেছে। কাতার থেকে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে না পারায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তার লন্ডন যাত্রা।

শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসার কথা থাকলেও কারিগরি সমস্যায় তা সম্ভব হয়নি।

শায়রুল কবির বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তিনি ৭ তারিখ (রবিবার) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন।

বেশ কিছুদিন ধরে বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ–তে ভর্তি আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজরদারি রাখছে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে লন্ডন থেকে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার সকাল ১০টা ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আগমনের পরই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়ির খোঁজ-খবর নেবেন বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X