সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লন্ডনে ব্রিজ হাসপাতালে ভর্তি হবেন খালেদা জিয়া

ঢাকা অফিস
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
খালেদা জিয়া  ¦ ছবি:  ফাইল ফটো

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই লন্ডনে নেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর তাকে লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান 'লন্ডন ব্রিজ হাসপাতালে' ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে।

উন্নত চিকিৎসা সুবিধা এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য সুপরিচিত এই হাসপাতালটির মালিকানা যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এইচসিএ হেলথকেয়ার।

বিশাল এই আধুনিক চিকিৎসাকেন্দ্রে রয়েছে ১৬০টিরও বেশি শয্যা, ২২টি আইসিইউ শয্যা এবং ১০টি আধুনিক অপারেটিং থিয়েটার—যা জটিল রোগীর উন্নত চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বিএনপি প্রধানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সংকটাপন্ন অবস্থায় (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের ভেতর ও বাইরের বেশ কয়েকজন চিকিৎসক তার সঙ্গে যাবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X