সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
ড. মুহাম্মদ ইউনূস  ¦ ফাইল ফটো

মিরপুর সেনানিবাসে বুধবার (৩ ডিসেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশকে বিশেষ সুযোগ দিয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর জাতীয় নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের অবদানকে প্রশংসা করেছেন।

ড. মুহাম্মদ ইউনূস কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতিমধ্যেই একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তিত আন্তর্জাতিক ও জাতীয় পরিবেশে দক্ষ নেতৃত্ব তৈরি করতে প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য।

ড. মুহাম্মদ ইউনূস বিশেষভাবে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। এছাড়া তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।

প্রধান উপদেষ্টা কোর্স সম্পন্ন কর্মকর্তা ও সদস্যদের নির্দেশ দেন, দেশের উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে অর্জিত জ্ঞান ও মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে।

উল্লেখ্য, চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ মোট ৯৬ জন সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৯ জন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, ১৮ জন অসামরিক প্রশাসনের, এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য। এছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ৫৬ জন কর্মকর্তা আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সফলভাবে সম্পন্ন করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X