সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী  ¦ ছবি: সংগৃহীত

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন, তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবাইকে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। বিশেষভাবে যাদের সুরক্ষার প্রয়োজন, তারাও আমাদের আওতায় থাকবেন।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভিআইপি মর্যাদা দিতে বিলম্ব কেন—এই প্রশ্নে উপদেষ্টা বলেন, এটি যাদের এখতিয়ার, তারাই বিষয়টি দেখবেন; আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।

তিনি বলেন, যেসব সংস্থা অথরাইজড, তারাই আড়িপাতবে। অননুমোদিত সংস্থার এ ধরনের কার্যক্রমের সুযোগ নেই।

উপদেষ্টা বলেন, ‘কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। সবচেয়ে বেশি কথা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। এছাড়া মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত, পার্বত্য চট্টগ্রাম, লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে।’

‘নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, কতগুলো ঝুঁকিপূর্ণ না; তা দেখে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের অগ্রগতি, যেগুলো আমাদের কাছে চলে এসেছে, সেগুলো দিয়ে প্রশিক্ষণ কতটুকু হয়েছে। এছাড়া অন্যান্য বাহিনীর প্রস্তুতি নিয়েও আমরা কথা বলেছি,’ যোগ করেন তিনি।

কতগুলো বডি-ওর্ন ক্যামেরা কেনা হবে, প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যতগুলো প্রয়োজন, ততগুলো কেনা হবে।’

কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তালিকাটা আপনাদের দিতে চাই না। কারণ, পরিস্থিতির সাথে সাথে এগুলো পরিবর্তন হতে থাকে। চূড়ান্তভাবে যখন করা হবে; তখন সেটা আপনাদের দেব।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কীভাবে নির্ধারণ করা হচ্ছে, জানতে চাইলে, তিনি বলেন, ‘আপনারা যেভাবে খবর দেন, সেভাবে নির্ধারণ হয়।’

সীমান্ত নিয়ে কী আলোচনা হয়েছে, প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সেটা নিয়ে কথা হয়েছে।’

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সিরিয়াসলি দেখছে। বিশাল ভলিউমের প্রতিবেদন, পুরোটা আমার পড়া হয়নি। পড়ার পর তাদের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X