রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
পূর্বাচলে প্লট দুর্নীতি

ব্রিটিশ এমপি পদ হারাতে পারেন টিউলিপ!

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
টিউলিপ সিদ্দিক  ¦ ছবি: সংগৃহীত

ঢাকার বিশেষ জজ আদালত-৪ সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। একই মামলায় তার বোন শেখ রেহানাকে ৭ বছর ও ব্যবসায়ী টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার প্রভাব ব্যবহার করে তিনি নিজের মা, ভাই ও বোনকে প্লট পেতে সাহায্য করেছেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় টিউলিপকে দুই বছরের সাজা দেওয়া হয়।

এই রায়ের প্রভাব শুধুমাত্র দেশেই সীমাবদ্ধ নয়; ব্রিটিশ পার্লামেন্টের সদস্যপদকেও প্রভাবিত করতে পারে। ইতোমধ্যে দুর্নীতি ও অসততার অভিযোগ মাথায় নিয়ে টিউলিপকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থা থাকা সত্ত্বেও মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে।

রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল আরও জানিয়েছে, লন্ডনে নিজের ফ্ল্যাটের অর্থ উৎস গোপন করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ তদন্তে বলা হয়েছে, যদিও মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন হয়নি, টিউলিপের আরও সতর্ক থাকা উচিত ছিল। বর্তমানে তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের সংসদ সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X