সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দক্ষ নগর ব্যবস্থাপনার জন্য নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য : সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা অফিস
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
বক্তব্য দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান ¦ ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারাই নগর সেবার মান বাড়াতে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)–এ সিটি কর্পোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো ছাড়া টেকসই নগর সেবা নিশ্চিত করা সম্ভব নয়।”

উপদেষ্টা আরও বলেন, “বাজার ও মার্কেট এলাকায় পলিথিন ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারি জরুরি। জনগণকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানোর জন্য অভ্যাস পরিবর্তনের পথে এগিয়ে নিতে হবে।”

শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করে বলেন, “হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দ নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। পাশাপাশি, নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি কর্পোরেশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে ফিরে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এনআইএলজি’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. কায়েসুজ্জামান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X