সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

২৫ জুলাই ইতিহাসের এই দিনে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৫ এএম
২৫ জুলাই ইতিহাসের এই দিনে

আজ শনিবার, ২৫ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তির জন্ম ও প্রয়াণের কারণে স্মরণীয় হয়ে আছে। বিশ্বের রাজনৈতিক, সামাজিক, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে ২৫ জুলাই ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ঘটনাবলি: ১২১৫ - দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৪০৯ - সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু। ১৫৮১ - হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৭৬৩ - মীরজাফর দ্বিতীয়বারের জন্য মুর্শিদাবাদ এর নবাব হয়। ১৭৯৪ - ফরাসি কবি আঁদ্রে শেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়। ১৭৯৯ - আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়। ১৮১৪ - জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন। ১৮৪৮ - অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়। ১৮৯৪ - চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯০৯ - লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন। ১৯৩৮ - ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত ও প্রায় এক’শ জন আহত হয়। ১৯৪৩ - মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। ১৯৪৬ - প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়। ১৯৪৮ - পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর। ১৯৫৭ - ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়। ১৯৭৫ - বিশ্বের প্রথম টেস্ট-টিউব শিশু লুইস ব্রাউন জন্ম গ্রহণ করে। ১৯৭৮ - মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম। ১৯৭৯ - জার্মানির কান শহরে ফিলিস্তিনি সংগঠন আল সায়েকের তৎকালীন মহাসচিব যাহির মোহসেন, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের অনুচরদের হাতে নিহত হন। ১৯৯৩ - দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচণ্ড হামলা চালায়। ২০০৭ - প্রতিভা পাতিল, ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতির (ও প্রথম মহিলা রাষ্ট্রপতি) দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম: ১১০৯ - ডোম আফোনসো হেনরিকস, পর্তুগালের প্রথম রাজা। ১৭৯৭- ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস অগাস্টা। ১৭৯৯ - স্কটিশ উদ্ভিদবিদ ডেভিড ডগলাস। ১৮৪৪ - টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, ফটোগ্রাফার, ভাস্কর ও চারুকলা শিক্ষক। ১৮৭৫ - জিম করবেট, ইংলিশ শিকারি ও সংরক্ষণবাদী প্রকৃতিবিদ। ১৮৯২ - প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার। ১৮৯৪ - ওয়াল্টার ব্রেনান, মার্কিন অভিনেতা। ১৮৯৪ - গাভ্রিলো প্রিন্সিপ, অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্ত্স ফার্দিনান্দ ও তার স্ত্রীর আততায়ী। ১৮৯৯ - চলচ্চিত্র পরিচালক আর্থার লুবিন। ১৯০১ - মনোজ বসু, ভারতীয় বাঙালি সাহিত্যিক। ১৯০৫ - ইলিয়াস ক্যানেটি নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান বংশোদ্ভূত সুইস লেখক ও নাট্যকার। ১৯০৮ - বিল বোস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯২০ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ব্রিটিশ ভৌত রসায়নবিদ ও কেলাসবিজ্ঞানী। ১৯২২ - লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন বি গুড এনাফ। ১৯২৩ - সুইডিশ লেখক মারিয়া গ্রাইপ। ১৯২৯ - সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। ১৯৩০ - মারে চ্যাপেল, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৩৬ - গ্লেন মার্কাট, অস্ট্রেলিয়ান স্থপতি। ১৯৩৯ - আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশি শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব। ১৯৫৬ - ফ্রান্সিস আর্নল্ড, আমেরিকান বিজ্ঞানী ও প্রকৌশলী। ১৯৭৪ - রিফাত বিন সাত্তার, গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশি দাবাড়ু। ১৯৮৬ - হাক (ফুটবলার), ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৮৮ - পাওলিনিয়ো, ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৯৫ - মারিয়া সাক্কারি, গ্রিক টেনিস খেলোয়াড়। ২০০০ - মৈথিলী ঠাকুর, বিখ্যাত ভারতীয় গায়িকা।

মৃত্যু: ১৮৩৪ - স্যামুয়েল টেইলর কোলরিজ ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক। ১৮৪৩ - পানি নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোস। ১৯০৯ - ভারতের বিশিষ্ট আইনজীবী ও কানাড়া ব্যাংকের প্রতিষ্ঠাতা আম্মেম্বল সুব্বা রাও পাই। ১৯৩৬ - জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্ট। ১৯৫৩ - পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অন্যতম সাংসদ,আইনজ্ঞ, বাগ্মী। ১৯৬৩ - ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তি। ১৯৭৩ - লুই সেন্ট লরেন্ট, কানাডার দ্বাদশ প্রধানমন্ত্রী। ১৯৮০ - বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক। ১৯৮৬ - ভিনসেন্ট মিনেলি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক। ২০০২ - সৈয়দ আলী আহসান। খ্যাতনামা কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ২০০২ সালের ২৫ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি একজন খ্যাতনামা সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিকও। ২০০৩ - জন শ্লেসিঞ্জার, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা। ২০১৪ - বেবী মওদুদ বাংলাদেশি সাংবাদিক ও সংসদ সদস্য। ২০২০ - পিটার গ্রিন, ইংরেজি ব্লুজ রক গিটারিস্ট, গায়ক-গীতিকার এবং ফ্লিটউড ম্যাকের প্রতিষ্ঠাতা। ২০২২ - পল সোরভিনো, আমেরিকান অভিনেতা। ২০২৪ - শাফিন আহমেদ (মাইলস্) বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড তারকা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X