সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

২৪ জুলাই: ইতিহাসে উল্লেখযোগ্য অনেক ঘটনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৬:০০ এএম
২৪ জুলাই: ইতিহাসে উল্লেখযোগ্য অনেক ঘটনা

আজ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় ২৪ জুলাই একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে বহু ঐতিহাসিক ঘটনা। একই সঙ্গে এ দিনে জন্মগ্রহণ করেছেন রাজনীতিবিদ, সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পী ও ক্রীড়াবিদসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। আবার অনেক গুণীজনের মৃত্যুদিনও আজ। এক নজরে জেনে নেওয়া যাক ২৪ জুলাইয়ের ইতিহাস। ঘটনাবলি: ১২০৬ - কুতুবুদ্দিন আইবেক সিংহাসনে আরোহণ করেন। ১৫৩৪ - ফরাসি অভিযাত্রী কানাডায় তরী ভিড়িয়ে সেটিকে ফ্রান্সের অঞ্চল বলে ঘোষণা করেন। ১৮১৪ - ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ১৮২৩ - চিলিতে দাসত্ব প্রথা বিলোপ। ১৮৬১ - নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমস লঙ কারারুদ্ধ হন। ১৮৬৮ - মার্কিন বিজ্ঞানী ও গবেষক ‘জন ওয়েসলি হিট’ প্লাস্টিক তৈরির জন্য নতুন ধরনের উপাদান তৈরি করতে সক্ষম হন। ১৮৭৯ - মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন। ১৯১১ - মার্কিন অভিযাত্রী পেরুর ষোড়শ শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন। ১৯২১ - ফিলিস্তিন, ইরাক, ও পূর্ব জর্দান ব্রিটিশদের অধীনে এবং সিরিয়া ও লেবানন ফরাসি সরকারের অধীনে চলে আসে। ১৯৩২ - কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠান স্থাপিত হয়। ১৯৩৩ - ২৭ বছর ধরে ধারাবাহিক প্রচারিত নাটক ‘দ্য রোমাঞ্চ অব হেলেন ট্রেন্ট’-এর প্রথম পর্ব প্রচারিত হয়। ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বিমান বাহিনী জার্মানীর হামবুর্গ বন্দরে নজিরবিহীন ও ভয়াবহ বোমা বর্ষণ করে। ১৯৪৬ - সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ১৯৭৬ - ঢাকায় প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ - অত্যন্ত ব্যয়বহুল ওয়াল্ট ডিজনির ‘দ্য ব্ল্যাক কলড্রন’ সিনেমা হলে মুক্তি পায়। ১৯৮৬ - এডিনবয়ায় কমনওয়েলথ গেমস শুরু। ৩১ টি দেশের ক্রীড়া বর্জন।

জন্ম: ১৭৮৩ - সিমন বলিভার, দক্ষিণ আমেরিকার বিপ্লবী সামরিক ও রাজনৈতিক নেতা। ১৮০০ - রামদাস কাঠিয়াবাবা, নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় যোগসাধক কাঠিয়া বাবা, দার্শনিক ও ধর্মগুরু। ১৮০২ - আলেক্সাঁদ্র্ দ্যুমা, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক। ১৮২৪ - হরিশচন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি সাংবাদিক ও সমাজসেবক। ১৮৫৭ - হেনরিক পন্টোপিডান, সাহিত্যে নোবেলজয়ী ডেনিশ লেখক। ১৮৬৭ - ফ্রেড টেট, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ১৮৮৮ - আর্থার রিচার্ডসন, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও আম্পায়ার। ১৮৯৭ - অ্যামেলিয়া এয়ার হার্টট, একজন মার্কিন বিমান অগ্রগামী এবং লেখিকা। ১৯০০ - জেল্ডা ফিট্‌জেরাল্ড, মার্কিন সমাজকর্মী, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও নৃত্যশিল্পী। ১৯১১ - পান্নালাল ঘোষ, ভারতীয় বাঙালি বাঁশি বাদক ও সুরকার। ১৯১৭ - জ্যাক মরনি, প্রথিতযশা অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৩০ - প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার এবং প্রথম ভারতীয় মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদার। ১৯৩১ - প্রখ্যাত বাঙালি সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ১৯৩৪ - প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী সুবীর সেন। ১৯৩৭ - মনোজ কুমার, ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক। ১৯৪১ - রাম নারায়ণ আগরওয়াল, প্রখ্যাত ভারতীয় মিসাইল বিজ্ঞানী। ১৯৫০ - গৌতম ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও চিত্রগ্রাহক। ১৯৬৯ - মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ ১৯৯৫ - কাইল কুজমা, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়। ১৯৯৮ - বিন্ডি ইরভিন, অস্ট্রেলিয়ান টেলিভিশন ব্যক্তিত্ব এবং রক্ষণশীলতাবাদী।

মৃত্যু: ১৮৭০ - কালীপ্রসন্ন সিংহ, ঊনবিংশ শতকের সাহিত্যিক, মহাভারতের বাংলা অনুবাদক। ১৮৮৪ - প্রখ্যাত বাঙালি সাংবাদিক, বাগ্মী ও রাজনীতিক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রায়বাহাদুর কৃষ্ণদাস পাল। ১৯৩৯ - স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী। ১৯৭৪ - জেমস চ্যাডউইক, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ পদার্থবিদ। ১৯৭৫ - অরুণাচল বসু, বাঙালি কবি ও অনুবাদক। ১৯৮০ - উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৮০ - বিনয় ঘোষ, সমাজবিজ্ঞানী ও সাহিত্য-সমালোচক। ১৯৮৬ - ফিৎস লিপম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জৈবরসায়নবিদ। ১৯৯১ - আইজ্যাক সিঙ্গার, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ঔপন্যাসিক। ১৯৯৯ - বাদশাহ হাসান, মরক্কোর বাদশাহ। ২০০০ - আহমাদ সামলো, ইরানি কবি ও সাংবাদিক। ২০০৩ - সমিত ভঞ্জ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। ২০০৯ - আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী। ২০১২ - জন আটা মিলস, ঘানার আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি। ২০২০ - দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য। ২০২০ - অমলা শংকর, ভারতীয় ব্যালে নর্তকী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X