
আজ সোমবার, ২০ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু এবং বিশ্ব পরিবর্তনকারী নানা ঘটনার জন্য বিশেষভাবে স্মরণীয়। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
২০ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাবলি: ১৮১০ - কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। ১৯০৫ - ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়। ১৯৪৬ - প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়। ১৯৪৭ - মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত। ১৯৪৯ - সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ১৯ মাসের যুদ্ধের অবসান হয়। ১৯৫১ - জেরুজালেমে শুক্রবার প্রার্থনাকালে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ একজন ফিলিস্তিনির হাতে নিহত হন। ১৯৫৪ - ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে জেনেভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়। ১৯৬০ - বিশ্বের ইতিহাসে শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৬৮ - স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়। ১৯৬৯ - অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন। ১৯৭৪ - তুর্কি ফৌজ উত্তর সাইপ্রাস দখল করে। ১৯৭৪ - তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত উত্তরাঞ্চল দখল করে নেয়। ১৯৭৬ - মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে। ১৯৯৬ - ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়। ২০০৬ - ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার অভ্যন্তরে প্রবেশ করে।
জন্ম: ৬৪৭ - প্রথম ইয়াজিদ, উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা। ১৭৮৫ - দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান। ১৮০৪ - রিচার্ড ওয়েন, ইংরেজ জীববিজ্ঞানী, শারীরস্থানবিৎ ও জীবাশ্মবিদ। ১৮২২ - গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা। ১৮৬৪ - এরিক আক্সেল কার্লফেল্ট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি। ১৮৮৮ - মণিলাল গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও সম্পাদক। ১৮৯৭ - টাডেউস রিচস্টেইন, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ রসায়নবিদ। ১৯০২ - সুনির্মল বসু বাঙালি শিশুসাহিত্যিক ও কবি। ১৯১৯ - এডমুন্ড হিলারী নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী। তিনি তেনজিং নরগের সাথে মে ২৯, ১৯৫৩ সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন। ১৯২১ - পণ্ডিত সামতাপ্রসাদ, বারাণসী ঘরানার প্রখ্যাত তবলাবাদক। ১৯২৯ - রাজেন্দ্র কুমার, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা। ১৯৪৭ - গের্ড বিনিগ, জার্মান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। ১৯৫০ - নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা। ১৯৯১ - কিরা কাজানসেভ, মিস আমেরিকা ২০১৫। ১৯৯৯ - পপ স্মোক, আমেরিকান র্যাপার এবং গায়ক।
মৃত্যু: ১৮৬৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ। ১৯২০ - শ্রীশ্রীমা সারদা দেবী উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী। ১৯৩৭ - নোবেলজয়ী ইতালিয় পদার্থবিজ্ঞানী গুলিয়েলমো মার্কোনি। ১৯৪৪ - মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৪৫ - পল ভালেরয়, ফরাসি লেখক ও কবি। ১৯৫১ - প্রথম আবদুল্লাহ, আরব বিদ্রোহের অন্যতম নেতা ও জর্ডানের প্রথম বাদশাহ। ১৯৬৫ - বটুকেশ্বর দত্ত, বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা। ১৯৭২ - গীতা দত্ত , বাঙালি সংগীতশিল্পী। ১৯৭৩ - ব্রুস লী, চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা। ১৯৭৪ - কমল দাশগুপ্ত, প্রথিতযশা সংগীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক। ২০১৩ - হেলেন টমাস, আমেরিকান সাংবাদিক ও লেখক। ২০১৫ - থিওডোরে বিকেল, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, লোক গায়ক, সুরকার, গীতিকার ও অ্যাক্টিভিসস্ট। ২০১৭ – চেস্টার বেনিংটন, আমেরিকান গায়ক।
মন্তব্য করুন