
আজ রোববার, ১৯ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় ১৯ জুলাই নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী। একই সঙ্গে এই দিনে জন্মগ্রহণ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং প্রয়াত হয়েছেন সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের অনেক গুণীজন। ঘটনাবলি: ১২৯৬ - জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন। ১৭৬৩ - বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়। ১৯২৫ - এডলফ হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থ প্রকাশিত হয়। ১৯৪৭ - ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। ১৯৪৯ - লাওসের স্বাধীনতা লাভ। ১৯৫২ - গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন। ১৯৬৯ - ভারতে প্রথম ১৪টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মাল্টা ও ডোমিনিকান প্রজাতন্ত্র । ২০১৮ - ইসরাইলের পার্লামেন্ট দেশটিকে ‘ইহুদি জনগণের রাষ্ট্র’ বলে ঘোষণা দেয়।
জন্ম: ১৮২৭ - মঙ্গল পাণ্ডে, ১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী সেনা। ১৮৬৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার। ১৮৯৩ - ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। ১৮৯৪ - খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী। ১৮৯৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক। ১৯০০ - শৈলজারঞ্জন মজুমদার, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত প্রশিক্ষক, রবীন্দ্র সংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক। ১৯১৩ - অমল সেন, তেভাগা আন্দোলনের সক্রিয় কর্মী। ১৯৩৬ - কাজী আনোয়ার হোসেন, বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। ১৯৩৮- জয়ন্ত বিষ্ণু নারলিকর, ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানী। ১৯৪১ - রওশন এরশাদ, বাংলাদেশি রাজনীতিবিদ, প্রধান বিরোধী দলীয় নেত্রী। ১৯৪৩ - টমাস জন সার্জেন্ট, মার্কিন অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। ১৯৪৯ - জাহাঙ্গীর শাহ, বাংলাদেশি ক্রিকেটার। ১৯৫০ - কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। ১৯৬১ - হিদেও নাকাতা, জাপানি চলচ্চিত্রকার। ১৯৭৯ - দিলহারা ফার্নান্দো, শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু: ১৯৩৯ – টম হেওয়ার্ড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৪৭ – অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক। ১৯৭১ – রোমেলিয়া অ্যালারকন ফোলগার, গুয়েতেমালীয় কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। ২০০০ – কমলা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক। ২০০৮ – সমুদ্র গুপ্ত, বাংলাদেশি কবি, কলামিস্ট ও লেখক। ২০১২ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশি লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। ২০১৪ – জেমস গার্নার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী। ২০১৮ – ডেনিস টেন, কাজাখস্তানি ফিগার স্কেটার। ২০১৯ – রাটগার হাউয়ার, ডাচ অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।
মন্তব্য করুন
১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম