মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

আজ ১৩ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:১৫ এএম
আজ ১৩ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা

আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬। বিশ্বের ইতিহাসে এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পরিবর্তন, বৈজ্ঞানিক সাফল্য, ক্রীড়া ইতিহাস এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্মের কারণে বিশেষভাবে স্মরণীয়। এক নজরে দেখে নেওয়া যাক ১৩ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো।

উল্লেখযোগ্য ঘটনা: ১৫৮৫ - স্যার রিচার্ড গ্রিনভিলের নেতৃত্বে ১০৮ জনের একটি ইংরেজ দল যুক্তরাষ্ট্রের নিউক্যালেডোনিয়ার রোয়ানোকে দ্বীপে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে পৌঁছায়। ১৭১৩ - গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষর। ১৭৭১ - বিখ্যাত বৃটিশ সমুদ্র ভ্রমণকারী জেমস কুক তিন বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষ করেন। ১৭৭২ - ক্যাপ্টেন জেমস কুক তার দ্বিতীয় অভিযান শুরু করেন। ১৮৩০ - কলকাতায় আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায়ের যৌথ উদ্যোগে জেনারেল এসেমব্লিজ ইনস্টিটিউশন (স্কটিশ চার্চ কলেজ) চালু হয়। ১৮৩২ - হেনরি স্কুলক্র্যাফট মিনেসোটায় মিসিসিপ নদীর উৎস আবিষ্কার করেন। ১৮৫৮ - স্কটিশ সংস্কার আইন পাস হয়। ১৮৭১ - পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো লন্ডনে বিড়াল প্রদর্শনী। ১৮৭৮ - তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৮৮২ - রাশিয়ায় এক রেল দুর্ঘটনায় ২০০ জনের মৃত্যু হয়। ১৮৯৮ - মার্কোনি রেডিওর প্যাটেন্ট পান। ১৯০৫ - কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়। ১৯৩০ - উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়। ১৯৩১ - জার্মানির একটি আর্থিক প্রতিষ্ঠান ডানাব্যাংক দেউলিয়া হয়ে যায়। ফলে জার্মানির সব ব্যাংক বন্ধ হয়, যা আবার ৫ আগস্ট খুলে। ১৯৩৩ - নাৎসি পার্টি ছাড়া অন্যসব রাজনৈতিক দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৩৯ - ফ্রাঙ্ক সিনাত্রা চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। ১৯৬০ - জন এফ. কেনেডি লস এন্জেলসে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের নমিনেশন পান। ১৯৭৩ - আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা। ১৯৭৭ - নিউইয়র্ক সিটি একটানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার নজিরবিহীন ঘটনা। এ সময় ভয়াবহ লুটপাট, খুন, ধর্ষণ সংঘটিত হয়। ২০০৭ - নেপালের পশ্চিমাঞ্চলে দু’টি আলাদা ভূকিম্পে অন্তত ২৬ জন নিহত। ২০১১ - শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

জন্ম: ১৬০৮ - হাঙ্গেরির রাজা তৃতীয় ফার্দিনান্দ। ১৭৪৮ - লরেন জোসো নামের বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী ফ্রান্সের লিওন শহরে জন্মগ্রহণ করেন। ১৮২২ - অযোধ্যার শেষ নবাব সংগীতামোদী ওয়াজিদ আলী শাহ। ১৮৮০ - কথাসাহিত্যিক ইসমাইল হোসেন শিরাজী। ১৮৯৪ - রুশ সাহিত্যিক আইজাক বাবেল। ১৯০০ - বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছবি বিশ্বাস। ১৯৩৪ - নোবেল বিজয়ী নাইজেরীয়ান লেখক ওল সোয়েন্কা। ১৯৪০ - প্যাট্রিক স্টুয়ার্ট, ইংরেজ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা, এবং হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। ১৯৪১ - মার্কিন অভিনেতা রবার্ট ফ্রস্টার। ১৯৪২ - অভিনেতা হ্যারিসন ফোর্ড। ১৯৮২ - ইংরেজ অভিনেত্রী সামিয়া স্মিথ। মৃত্যু: ৬৭৮ - হযরত আয়েশা সিদ্দিকা (রা.)। ১৭৯৩ - ফরাশি সাংবাদিক ও বিপ্লবী জ্যা পল মারাত তার বাথটাবে রাজনৈতিক প্রতিপক্ষ চার্লট কর্ডের হাতে নিহত হন। ১৮৫১ - অস্ট্রীয় সঙ্গীত স্রষ্টা আর্নল্ড শোয়েম বার্গ। ১৮৮৯ - অস্ট্রিয়ান কবি রবার্ট হ্যামালিঙ। ১৯২১ - নোবেলজয়ী (১৯০৮) পদার্থ বিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপমান সমুদ্রে ডুবে মৃত্যু। ১৯৬৯ - ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। ১৯৮০ - বতসোয়ানার প্রথম প্রেসিডেন্ট সেরেতসি খামার। ১৯৯৫ - ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী। ২০০২ - তুর্কি বংশোদ্ভুত কানাডিয়ান ফটোগ্রাফার ইউসুফ কার্শ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X