মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

হিট স্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৬:৪০ এএম
হিট স্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা

অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। শুধু অতিরিক্ত গরম লাগা বা তৃষ্ণার্ত হওয়াই নয়, সময়মতো সতর্ক না হলে হিট স্ট্রোক প্রাণঘাতী রূপ নিতে পারে। তবে কিছু সহজ সতর্কতা মেনে চললে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হিট স্ট্রোক একটি জরুরি ও মারাত্মক শারীরিক অবস্থা। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে মস্তিষ্ক, হৃদপিণ্ড, কিডনি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে রোগী কোমায় চলে যেতে পারেন, এমনকি মৃত্যুও হতে পারে।

হিট স্ট্রোকের লক্ষণ কী কী? * শরীরের তাপমাত্রা হঠাৎ করেই বেড়ে যাওয়া, ১০৪ ডিগ্রি ফারেনহাইটও হয়ে যেতে পারে। এ সময় তেমন ঘাম হয় না। * শরীরের ভারসাম্যে সমস্যা হতে পারে, কথা জড়িয়ে যেতে পারে, ব্যবহারে অসংলগ্নতা টের পাওয়া যায়। * মাথা ঘোরা ও বমি হতে পারে। * ত্বকের রং হঠাৎই লাল হয়ে যেতে পারে, শরীরের তাপমাত্রা বাড়লে ত্বকের রংও লাল হয়ে যায়। * শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক হয়ে যায়, হৃদস্পন্দনও বেড়ে যেতে পারে। * মাথায় প্রবল ব্যথা অনুভব হতে পারে। * প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। * খিঁচুনি ও জ্ঞান হারিয়ে ফেলা।

হিট স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত যা করণীয় বিশেষজ্ঞদের মতে, কারো মধ্যে হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত তাকে ছায়ার মধ্যে নিয়ে যেতে হবে। গায়ের অতিরিক্ত কাপড় খুলে ফেলে রোগীকে শীতল করার ব্যবস্থা করতে হবে। মোজা-জুতা খুলে ফেলতে হবে।

আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা কমাতে ঠাণ্ডা বা বরফ মিশ্রিত পানি দিয়ে শরীর মুছে দিতে হবে। বিশেষ করে রোগীর বগল, কুঁচকি, ঘাড়সহ নানা স্থান ভেজা তোয়ালে দিয়ে বারবার মুছে দিতে হবে। আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে দিয়ে পা একটু উঁচু বা মাথা একটু নিচের দিকে রাখাটা ভালো। রোগীর জ্ঞান থাকলে পানি, ডাবের পানি, ফলের শরবত অথবা খাবার স্যালাইন পান করতে দিতে হবে। যদি জ্ঞান হারিয়ে ফেলে, তবে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া লাগবে। এ অবস্থায় ঘরে চিকিৎসা করার সুযোগ নেই।

প্রতিরোধে করণীয় * সূর্যের রোদের সবচেয়ে প্রখরতার সময়টুকু এড়িয়ে চলুন, প্রয়োজনে সে সময় ছাতা নিয়ে বের হোন। কিংবা বড় কোনো হ্যাট ও সানগ্লাস রাখুন বাইরে বের হওয়ার সময়। * শরীরে পানিশূন্যতা যেন না হয়, সেদিকে লক্ষ রাখুন। গরমে ও রোদে প্রচুর পরিমাণ পানি, ডাবের পানি, স্যালাইন খান। * দুপুরের প্রচণ্ড রোদে ভারী কাজ বা শারীরিক ব্যায়াম করবেন না। * গরমে বাইরে বেরোলে সাদা বা হালকা রঙের কাপড় পরুন। * গরমের সময় চা, কফি, সিগারেট যতটা সম্ভব এড়িয়ে চলুন, এগুলো শরীরে পানিশূন্যতা বাড়িয়ে দেয়। * শরীর ঠান্ডা রাখে এমন খাবার খান

গরমের সময় সামান্য অসতর্কতাও বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই হিট স্ট্রোকের লক্ষণ সম্পর্কে সচেতন থাকুন, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানুন এবং তীব্র গরমে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন। সময়মতো ব্যবস্থা নিলে হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী পরিস্থিতি থেকে নিজেকে এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখা সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X