মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

১০ জুলাই: ইতিহাসের পাতায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৬:২০ এএম
১০ জুলাই: ইতিহাসের পাতায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা

আজ শুক্রবার, ১০ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় দিনটি নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী। এই দিনে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ, যাত্রা শুরু করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন, জন্ম নিয়েছেন কিংবদন্তি বিজ্ঞানী নিকোলা টেসলা। পাশাপাশি রয়েছে বহু স্মরণীয় ঘটনা, বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম ও মৃত্যুদিন। উল্লেখযোগ্য ঘটনাবলি: ৮৭৪ - নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপদেশ আইসল্যান্ড আবিষ্কার করে। ১৫২০ - রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন। ১৫২৬ - পানিপথের যুদ্ধে জয়লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন। ১৫৫৩ - লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন। ১৭৪১ - ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন। ১৮৪২ - নোটারি স্ট্যাম্প আইন পাস হয়। ১৮৫৪ - স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়। ১৮৫৭ - মিরাটে সিপাহি বিদ্রোহের সূত্রপাত। ১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়। ১৯০০ - অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়। ১৯২১ - মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। ১৯৪০ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন। ১৯৪২ - দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান। ১৯৪৬ - ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ৷ ১৯৫৭ - ড.হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়। ১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়। ১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপণ করা হয়। ১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ - ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে। ১৯৭৬ - গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন। ১৯৮৯ - বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস। ১৯৯১ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ১৯৯২ - হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত।

জন্ম: ১৪৫২ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস ১৮৩৪ - চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরুদা ১৮৫৬ - নিকোলা টেসলা, বিখ্যাত সার্বীয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী ১৮৭১ - মার্সেল প্রুস্ত্, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক ১৮৮৩ - মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক। ১৮৮৫ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ১৮৯৩ - কেশবচন্দ্র নাগ, বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা ১৯০২ - নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কুট আলডার ১৯১৩ - বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র। ১৯১৮ - শুভ গুহঠাকুরতা, প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও ‘দক্ষিনী’প্রতিষ্ঠাতা। ১৯২৫ - মাহাথির বিন মোহাম্মদ, মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ১৯২৮ - অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি সাংবাদিক, "দ্যা রেইপ অব বাংলাদেশ"খ্যাত লেখক ১৯৩১ - মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক ১৯৪৬ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী ১৯৪৯ - সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান ১৯৫০ - পারভিন সুলতানা, পাতিয়ালা ঘরানার অসমীয়া হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত গায়িকা। ১৯৬৮ - মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট ১৯৮০ - মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন

মৃত্যু: ১৮১৭ - জেন অস্টেন, একজন ইংরেজ ঔপন্যাসিক। ১৮৯৩ -শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ। ১৯৭৭ - প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন। ২০০১ - হুমায়ূন রশীদ চৌধুরি, বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ। ২০১৪ -জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X