বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

রূপচর্চায় আমলকীর উপকারিতা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৭:৪০ এএম
রূপচর্চায় আমলকীর উপকারিতা

আমলকী ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট এবং নানা ভেষজ গুণে সমৃদ্ধ একটি সুপারফুড। এটি শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, বরং ত্বক ও চুলের যত্নেও দারুণ কার্যকর। নিয়মিত আমলকী ব্যবহার করলে ব্রণের দাগ হালকা হয়, ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত থাকে, পাশাপাশি চুল পড়া কমিয়ে চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে সাহায্য করে।

ব্রণের দাগ দূর করতে আমলকী প্রাকৃতিকভাবে ব্রণের দাগ কমাতে আমলকীর রস বেশ কার্যকর। মুখ পরিষ্কার করে আমলকীর তাজা রস লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

যাদের ত্বক সংবেদনশীল, তারা আমলকীর রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে ব্রণের দাগ হালকা হতে পারে এবং ত্বক আরও সতেজ দেখায়।

মরা ত্বক দূর করে ত্বক উজ্জ্বল রাখতে আমলকী প্রাকৃতিক স্ক্রাবার হিসেবেও কাজ করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট মৃত কোষ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।

ব্যবহারের জন্য এক চামচ আমলকী পাউডারের সঙ্গে অল্প গরম পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর হালকা হাতে ৫ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। চাইলে অতিরিক্ত উপকারের জন্য এতে সামান্য হলুদও মিশিয়ে নিতে পারেন।

চুল পড়া কমাতে আমলকীর ব্যবহার চুলের গোড়া শক্ত করতে এবং চুল পড়া কমাতে আমলকী দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

প্রয়োজনীয় পরিমাণ শুকনো আমলকী পানিতে সেদ্ধ করে নরম হলে ভালোভাবে চটকে পেস্ট তৈরি করুন। এরপর চুলের গোড়া থেকে পুরো চুলে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে।

চুলের উজ্জ্বলতা বাড়াতে আমলকীর রস চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সরাসরি আমলকীর রস ব্যবহার করা যায়। চুলে রস লাগিয়ে প্রায় ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলে চুল আরও মসৃণ ও ঝলমলে দেখাতে পারে।

ঘরোয়া উপায়ে আমলকীর তেল তৈরি তেল তৈরির জন্য প্রয়োজন টাটকা আমলকী ও নারকেল তেল। প্রথমে এক কাপ আমলকী ভালোভাবে ধুয়ে বিচি ছাড়িয়ে মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে (পানি ছাড়া)। এরপর একটি পাত্রে এক কাপ নারকেল তেল চুলায় গরম করতে হবে। তেল গরম হলে এতে আমলকীর পেস্ট দিয়ে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর তেল চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাঁচের বোতলে সংরক্ষণ করতে হবে।

ব্যবহারের নিয়ম তৈরি করা তেল চুলের গোড়া থেকে পুরো চুলে ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো মানের মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুলের পুষ্টি বৃদ্ধি, চুল পড়া কমানো এবং চুলের উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X