মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

৮ জুলাই: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:০০ এএম
৮ জুলাই: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

আজ ৮ জুলাই। বিশ্বের ইতিহাসে এই দিনে সংঘটিত হয়েছে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, ঐতিহাসিক, কূটনৈতিক ও ক্রীড়া ঘটনা। একই সঙ্গে এই দিনে জন্মগ্রহণ করেছেন বিশ্বের প্রখ্যাত রাজনীতিবিদ, সাহিত্যিক, ক্রীড়াবিদ ও শিল্পীরা। আবার প্রয়াত হয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব।

এক নজরে দেখে নেওয়া যাক ৮ জুলাইয়ের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

ঘটনাবলি: ১৪৯৭ - ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন। ১৭৬০ - ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে। ১৮০৭ - রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষরিত হয়। ১৮৫৮ - সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন। ১৯১৮ - ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়। ১৯২০ - ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে। ১৯৩৭ - তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল। ১৯৪৮ - আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে। ১৯৭২ - প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক। ১৯৯০ - আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালিয়া চ্যাম্পিয়ান হয়। ২০০৬ - দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্ত পথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়। ২০১৪ - ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে ঘরের মাঠে ব্রাজিল জার্মানির বিপক্ষে ১-৭ গোলে পরাজিত হয়। জন্ম: ১৮৩৯ - জন রকফেলার ,মার্কিন শিল্পপতি, উদ্যোক্তা ও জনদরদি। ১৮৭৫ - জার্মান দার্শনিক এর্নস্ট ব্লখ। ১৮৯২ - ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন। ১৯১৪ - জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী। ১৯৪৯ - ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯৫১ - অ্যাঞ্জেলিকা হিউস্টন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার। ১৯৬৬ - রেবতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক। ১৯৭২ - সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক। ১৯৮১ - আনাস্তাসিয়া মিসকিনা, রুশ প্রমীলা টেনিস তারকা।

মৃত্যু: ১৮২২ - পার্সি বিশি শেলি,উনিশ শতকের প্রথম দিকের ইংরেজ কবি। ১৮৫৫ - মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি। ১৮৭৭ - জন ক্লার্ক মার্শম্যান, বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা। ১৯৩৩ - ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ। ১৯৪৮ - ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ১৯৬৭ - ভিভিয়েন লেই,অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী। ১৯৯৪ - কিম ইল-সাং, উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সে দেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব। ১৯৯৭ - আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি। ২০০১ - অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক। ২০০৩ - সুভাষ মুখোপাধ্যায় (কবি), বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার। ২০০৬ - জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। ২০১১ - আমিনুল ইসলাম, বাংলাদেশি চিত্রশিল্পী। ২০১৫ - আমজাদ খান চৌধুরী, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনাকর্মকর্তা। ২০২২ - শর্মিলী আহমেদ বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। ২০২২- খুরশিদ আলম খান, বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ২০২২ - শিনজো আবে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X