বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

কান ফোঁড়ানোর পর যত্নের সঠিক নিয়ম

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম
কান ফোঁড়ানোর পর যত্নের সঠিক নিয়ম

কান ফোঁড়ানো সৌন্দর্যচর্চার একটি জনপ্রিয় অংশ হলেও সঠিক নিয়ম না মানলে সংক্রমণ, ব্যথা, ফোলাভাব এবং ক্ষতসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই কান ফোঁড়ানোর আগে ও পরে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, কান ফোঁড়ানোর আগে অবশ্যই কান ও আশপাশের অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। ঘর, বিউটি পার্লার কিংবা চিকিৎসাকেন্দ্র—যেখানেই কান ফোঁড়ানো হোক না কেন, সেখানে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।

বাড়িতে কান ফোঁড়ানোর ক্ষেত্রে ব্যবহৃত সুচ অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। এ ছাড়া ফোঁড়ানোর পর প্রতিদিন ক্ষতস্থানের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোনো অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।

শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা শিশুর কান ফোঁড়ানোর ক্ষেত্রে মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিশু ভয় পেতে পারে বা নির্দিষ্ট স্থান স্পর্শ করতে না চাইতে পারে। এ ক্ষেত্রে তাদের গল্প বা সহজ ভাষায় বোঝানো উচিত।

বিশেষজ্ঞদের মতে, শিশুর কান ফোঁড়ানোর উপযুক্ত সময় তখনই, যখন সে নিজে বিষয়টি সামলাতে সক্ষম হবে। নইলে দুল টানাটানি করে ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

ঘরোয়া যত্ন ও পরিচর্যা ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. লুনা পারভীন জানিয়েছেন, কান ফোঁড়ানোর পর অন্তত সাত দিন বিশেষ যত্ন প্রয়োজন। * ফোঁড়ানোর জায়গা শুকনো ও পরিষ্কার রাখতে হবে। * ভিজে যাওয়া থেকে বিরত রাখতে হবে। * জীবাণুনাশক ক্রিম ব্যবহার করা যেতে পারে। * কানে বারবার হাত দেওয়া যাবে না। * ঘুমের সময় নরম বালিশ ব্যবহার করা ভালো। এ ছাড়া হালকা গরম ভাপ দেওয়া এবং পরিষ্কার কাপড় দিয়ে যত্ন নেওয়া উপকারী হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পুষ্টিকর খাবারের গুরুত্ব এই সময়ে পর্যাপ্ত পানি, ফলমূল, শাকসবজি ও ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যা দ্রুত ক্ষত নিরাময়ে সহায়তা করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কান ফোঁড়ানোর পর সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত পরিচর্যা করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে সংক্রমণসহ বিভিন্ন জটিলতা সহজেই এড়ানো সম্ভব। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করলে ঝুঁকি অনেকাংশে কমে যায় এবং ক্ষত দ্রুত সেরে ওঠে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X