বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৪০ এএম
বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে শুধু প্রসাধনী ব্যবহার করলেই যথেষ্ট নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি ভিটামিনসমৃদ্ধ খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনই একটি পুষ্টিকর ফল হলো আমলকী। বিশেষজ্ঞদের মতে, আমলকীর রসে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।

সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য শরীরে পর্যাপ্ত ভিটামিনের উপস্থিতি জরুরি। বিশেষ করে ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে।

আমলকীর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি নিয়মিত ও পরিমিত পরিমাণে গ্রহণ করলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

ত্বকের যত্নে আমলকীর সম্ভাব্য উপকারিতা নিয়মিত আমলকী খেলে একাধিক শারীরিক সমস্যা যেমন দূরে পালাবে, তেমনই ত্বকের স্বাস্থ্য়ও ফিরবে। বিশেষ করে ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়বে, জেল্লা বাড়বে, ত্বকের টানটান ভাব বজায় থাকবে, মুখে সহজে বয়সের ছাপ পড়বে না এবং নানা সংক্রমণও নিয়ন্ত্রণে থাকবে।

ভিটামিনে ঠাসা এই ফল আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’র সন্ধান মেলে। এই ভিটামিনই আপনার ত্বকের জন্যে উপকারী। এর গুণে শুধু আপনার ত্বকের জেল্লা বাড়বে না, সেই সঙ্গে কোলাজেনের উৎপাদনও বৃদ্ধি পাবে। ফলে বজায় থাকবে ত্বকের টানটান ভাব।

এদিকে আমলকীর ভিটামিন ই অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবেও কাজ করে, যা ত্বকের অন্দরে ফ্রিব়্যাডিকালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমে।

গবেষণায় যা পাওয়া গেছে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত গবেষণায় উল্লেখ পাওয়া যায়, আমলকীতে রয়েছে অ্যান্টি-এজিং উপাদান। ফলে এই ফলের রস নিয়মিত পান করলে আপনার ত্বকের বয়স যে রুখে যাবেই, সে কথা বলাই বাহুল্য!

এছাড়াও আপনার ত্বকের উপর একটি সুরক্ষা স্তর তৈরি হবে। ফলে আপনার ত্বকের উপরে সরাসরি সূর্য রশ্মির ক্ষতিকারক প্রভাব পড়বে না। ত্বকের জেল্লাও হবে দেখার মতো। আমলকীতে উপস্থিত অ্যান্টিইনফ্ল্য়ামেটরি উপাদান আপনার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করবে। এমনকি গবেষণাতেও এই কথা প্রমাণ হয়েছে।

আমলকীর জুস বানাবেন কীভাবে? আমলকীর উপকারিতা পেতে এই ফলের রস বানিয়ে খেতে পারেন আপনি। বাড়িতে কীভাবে আমলকীর রস বানাবেন, ধাপে ধাপে শিখুন-

একটি আমলকী ছোট ছোট টুকরো কেটে নিন। এর থেকে বীজ আলাদা করে রাখুন। এরপরে সেই আমলকীর টুকরোগুলো জুসারে দিয়ে রস বানিয়ে নিন। এর সঙ্গে স্বাদের জন্যে সামান্য আদা কুচি মেশাতে পারেন। শেষে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিন। তাহলেই তৈরি আপনার আমলা জুস!

বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে ১০ থেকে ২০ মিলিলিটার আমলকীর রস পান করা যেতে পারে। অতিরিক্ত পরিমাণে পান না করাই ভালো। সপ্তাহে অন্তত তিন দিন পরিমিত পরিমাণে পান করলে এর সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে।

কিছু সতর্কতা যদিও আমলকী পুষ্টিকর একটি ফল, তবে সবার শরীরে এর প্রভাব একরকম নাও হতে পারে। যাদের গ্যাস্ট্রিক, কিডনি সমস্যা, রক্ত পাতলা করার ওষুধ সেবন বা অন্য কোনো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা রয়েছে, তারা নিয়মিত আমলকীর রস পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আমলকীর রস ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ একটি প্রাকৃতিক পানীয়। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ত্বকের যত্নের পাশাপাশি পরিমিত পরিমাণে আমলকীর রস গ্রহণ ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য ও উজ্জ্বলতা বজায় রাখতে সহায়ক হতে পারে। তবে এটি কোনো অলৌকিক সমাধান নয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবেই বিবেচনা করা উচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

২ জুলাই: বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ / নির্বাচনী মাঠে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আলিয়া

ভারতে মুসলিম নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

পেলের রেকর্ড ভেঙে কেইনের ১১ মিনিটের ধামাকা, কঙ্গোকে ২-১ হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

এইচএসসি পরীক্ষা শুরু আজ / যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার নকলমুক্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

১১ মিনিটের কেইন-ঝড়, পেলের রেকর্ড চূর্ণ করে ইংল্যান্ডের মহাকাব্যিক লিড

মার্কিন ঘাঁটি নিরাপত্তা বাড়ায়, নাকি মিত্রদের ঝুঁকিতে ফেলে?

ইরানে আবারও হামলা করবে ইসরায়েল

নীলগঞ্জ মহাশ্মশানে মহানামযজ্ঞ মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন

ইছালী ইউনিয়ন কৃষক দলের 'ভুয়া কমিটি' নিয়ে বিতর্ক, অনুমোদন নেই বলে দাবি উপজেলা নেতৃত্বের

‘পোড়া মবিল’ জ্বালানো চুলার উৎপাদন ও ব্যবহার বন্ধে কী পদক্ষেপ, জানাতে নির্দেশ হাইকোর্টের

শুরুতেই কঙ্গোর চমক, সিপেঙ্গার দুর্দান্ত গোলে স্তব্ধ ইংল্যান্ড

নারীদের যে কারণে বেশি আম খাওয়া জরুরি

X