মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রাত জেগে খেলা দেখার পর যেভাবে শরীরকে দ্রুত স্বাভাবিক করবেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:০০ এএম
রাত জেগে খেলা দেখার পর যেভাবে শরীরকে দ্রুত স্বাভাবিক করবেন

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। সময়ের পার্থক্যের কারণে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রাত জেগে উপভোগ করতে হচ্ছে সমর্থকদের।

কিন্তু নিয়মিত রাত জাগার ফলে পরদিন ক্লান্তি, ঝিমুনি, মনোযোগের অভাব এবং কর্মক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সঠিক ঘুম পরিকল্পনা ও কিছু সহজ অভ্যাস মেনে চললে এই সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

রাত জাগার জন্য কার্যকর ঘুম পরিকল্পনা ঘুম বিশেষজ্ঞরা রাত জেগে খেলা দেখার ক্ষেত্রে তিনটি কার্যকর কৌশলের কথা বলছেন—

১. সম্পূর্ণ রাতভিত্তিক রুটিন পরিবর্তন কিছু দর্শক বিশ্বকাপ চলাকালে ধীরে ধীরে রাতের রুটিনে অভ্যস্ত হয়ে যান। এতে প্রথম দিকে কষ্ট হলেও কয়েক দিনের মধ্যে শরীর নতুন সময়সূচির সাথে মানিয়ে নেয়।

২. দুই ভাগে ঘুম খেলা শুরুর আগে কিছুটা ঘুমিয়ে নেওয়া এবং খেলা শেষে আবার ঘুমানো—এই পদ্ধতিতে ক্লান্তি অনেকটাই কমে আসে।

৩. অল্প ঘুমে দিনের কাজ চালানো সারা রাত জেগে খেলা দেখার পর অল্প সময় ঘুমিয়ে দিনের কাজ চালানো সম্ভব হলেও এতে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে।

রাত জাগার পর শরীরের ওপর প্রভাব বিশেষজ্ঞদের মতে, কম ঘুম হলে পরদিন মেজাজ খিটখিটে হয়ে যায়, মনোযোগ কমে যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। এমনকি ঝুঁকিপূর্ণ আচরণের প্রবণতাও বেড়ে যেতে পারে। তাই রাত জাগার পর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া বা বড় কোনো কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

ক্যাফেইন ব্যবহারে সতর্কতা চা, কফি বা এনার্জি ড্রিংক সাময়িকভাবে সতেজতা দিলেও অতিরিক্ত গ্রহণ ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই খেলা শুরুর আগে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ না করে নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত রাখা ভালো।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের আগে অন্তত কয়েক ঘণ্টা আগে শেষ ক্যাফেইন গ্রহণ করা উচিত।

সংক্ষিপ্ত ঘুম হতে পারে উপকারী দুপুরের দিকে ২০–৩০ মিনিটের ছোট ঘুম শরীরকে পুনরায় সতেজ করতে সাহায্য করে। তবে বেশি সময় ঘুমালে উল্টো ঘুমঘুম ভাব বাড়তে পারে এবং স্বাভাবিক রুটিন ব্যাহত হতে পারে।

সূত্র : বিবিসি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X