রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

তাড়াহুড়ায় পানি পানে যত ক্ষতি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:২৯ পিএম
সংগৃহীত ছবি

জীবনধারণের অন্যতম মৌলিক উপাদান—পানি। প্রতিদিনই পানি পান করতে হয়। এই পানি পানের সাধারণ অভ্যাসেও লুকিয়ে থাকতে পারে বড় ভুল। যা স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে উঠে এসেছে তাড়াহুড়া করে পানি পানের অভ্যাস নীরব ক্ষতিগুলো।

চিকিৎসকদের মতে, দ্রুতগতিতে পানি পান করলে শরীর সেটিকে কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। ধীরে ধীরে চুমুক দিয়ে পানি পান করলে শরীর তা সহজে গ্রহণ করে এবং হজমপ্রক্রিয়া স্বাভাবিক থাকে।

ধীরে পানি পানের অভ্যাস অনেকটা গাছের মতো—ধীরে পানি দিলে যেমন মাটিতে ভালোভাবে শোষিত হয়, তেমনি শরীরও ধীরে গ্রহণ করা পানি ভালোভাবে কাজে লাগাতে পারে।

দ্রুত পানি পানে যত ক্ষতি দ্রুত বা ঢকঢক করে পানি পান করলে হজমে ব্যাঘাত ঘটতে পারে। হঠাৎ পেট ভার হয়ে যাওয়ার কারণে খাওয়ার আগ্রহও কমে। একই সঙ্গে পাচকরস সাময়িকভাবে পাতলা হয়ে গিয়ে খাদ্য ভাঙার প্রক্রিয়া ধীর হয়ে পড়ে। এর ফলে গ্যাস, অস্বস্তি এবং পেটফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে এটি শরীরের স্বাভাবিক ছন্দকেও ব্যাহত করে।

ধীরে পানি পানে যে সুবিধা

অন্যদিকে, ধীরে ধীরে পানি পান করলে শরীর অল্প অল্প করে সেটি গ্রহণ করতে পারে। এতে পাচকরস কার্যকর থাকে, হজম সহজ হয় এবং শরীরের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এ ছাড়া লালার সঙ্গে মিশে পানি শরীরে প্রবেশ করায় হজম প্রক্রিয়ায় অতিরিক্ত সহায়তা মেলে। পাশাপাশি দিনভর শরীর সমানভাবে হাইড্রেটেড থাকে। হঠাৎ পেট ভরে যাওয়ার অস্বস্তিও তৈরি হয় না।

স্বাস্থ্যকর উপায়ে পানি পান করবেন যেভাবে

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সারা দিনে অল্প অল্প করে চুমুক দিয়ে পানি পান করা উচিত। তীব্র পিপাসা লাগার আগেই নিয়মিত বিরতিতে পানি খাওয়া ভালো। কারণ বেশি তৃষ্ণা পেলে অতিরিক্ত পানি পান করার প্রবণতা তৈরি হয়। খাবারের সময় তৃষ্ণা পেলে খুব অল্প পরিমাণে পানি পান করা যেতে পারে। তবে সেটি অবশ্যই ধীরে ধীরে পান করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য ভালো রাখতে সব সময় বড় পরিবর্তনের প্রয়োজন হয় না—ছোট ছোট অভ্যাসই গড়ে দেয় বড় পার্থক্য। পানি পান করার মতো সহজ একটি অভ্যাসেও সচেতনতা আনতে পারলে হজমজনিত সমস্যাসহ নানা অসুবিধা এড়ানো সম্ভব। পাশাপাশি শরীর থাকবে স্বাভাবিক ছন্দে সুস্থ ও সতেজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X