মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাগ নিয়ন্ত্রণের ১১ কার্যকর উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ এএম
রাগ নিয়ন্ত্রণের ১১ কার্যকর উপায়

ভালোবাসা বা দুঃখের মতো রাগও মানুষের একটি স্বাভাবিক আবেগ। তবে এই আবেগ অতিরিক্ত প্রকাশ পেলে তা ব্যক্তিজীবন, সামাজিক সম্পর্ক ও পেশাগত ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেকেই রাগের বশে চিৎকার, ভাঙচুর বা আক্রমণাত্মক আচরণ করে বসেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই রাগ নিয়ন্ত্রণে কিছু কার্যকর কৌশল জানা জরুরি।

আসুন জেনে নিই যে ১১ উপায়ে রাগ নিয়ন্ত্রণ করবেন :

১. কথা বলার আগে ভাবুন প্রচণ্ড উত্তেজনাপূর্ণ মুহূর্তে চেষ্টা করতে হবে কোনো কিছু না বলতে। কারণ এমন মানুষ না ভেবে অনেক কিছু বলে থাকে। এতে সম্পর্ক কিংবা পরিস্থিতি খারাপের দিকে চলে যায়। মুহূর্তের উত্তেজনায় এমন কিছু বলা যাবে না যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হতে পারে। একবার শান্ত হয়ে তারপর উদ্বেগ প্রকাশ করা উচিত। অন্যদের আঘাত না করে বা তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, উদ্বেগ ও চাহিদা স্পষ্টভাবে এবং সরাসরি বলার চেষ্টা করতে হবে। কল্পনায় স্টপ সাইন দেখুন। এটি মূলত আবেগ থামানোর কথা মনে করিয়ে দেবে।

২. পরিস্থিতি থেকে সাময়িক দূরে যান হঠাৎ বেশি রাগ করে ফেললে সেই সময় ওই স্থান দ্রুত ত্যাগ করার চেষ্টা করতে হবে। যে মানুষটির ওপর আপনার রাগ তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকলে কিছুক্ষণ পর রাগ নিজে থেকেই কমে আসতে পারে। নিজেকে পরাজিত মনে করবেন না। বরং ভাবুন আপনি রাগকে পরাজিত করে নিজে জয়ী হয়েছেন। স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয়, অবস্থান পরিবর্তন করুন। যেমন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন।

৩. নিজেকে দিন ‘টাইমআউট’ টাইমআউট কেবল শিশুদের জন্য নয়। দিনের যে সময়গুলো সাধারণত চাপ পূর্ণ সেই সময়গুলোতে নিজের কাজ থেকে ছোট একটি বিরতি নিন। কিছুক্ষণের নীরবতা বিরক্ত বা রাগান্বিত না হয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে সাহায্য করে। নিজেকে কিছু সময়ের জন্য আলাদা রাখুন, একা থাকুন, ভাবুন রাগ কমে যাবে।

৪. অনুভূতি লিখে ফেলুন কোন পরিস্থিতিতে আপনি কেন রাগ করছেন বা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন, কীভাবে আপনি অনুভূতিকে প্রকাশ করছেন সেগুলো একটি খাতায় লিখে রাখুন। কীভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান সেটিও লিখে ফেলুন এবং বারবার নোটটি পড়ুন।এই পদ্ধতিটি আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে, পাশাপাশি নিজের রাগকে নিজেই নিয়ন্ত্রণ করার শক্তি যোগাবে।

৫. হালকা ব্যায়াম করুন রাগের কারণ হতে পারে এমন চাপ কমাতে সাহায্য করে শারীরিক কার্যকলাপ বা ব্যায়াম। ধরুন রাগ আরও বেড়ে যাচ্ছে, তাহলে দ্রুত হাঁটুন বা দৌড়ান। অথবা অন্যান্য উপভোগ্য শারীরিক কার্যকলাপ করার জন্য কিছু সময় ব্যয় করুন। এটা অনেকেই নিজের অজান্তে করে থাকেন। ঘাড় ও কাঁধ ঘোরানোর মতো সহজ ব্যায়াম রাগ কমাতে সাহায্য করে। ধাপে ধাপে শরীরের প্রতিটি অংশে টান দিন এবং ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস-প্রশ্বাসের সঙ্গে এই ব্যায়াম করুন। অথবা সুযোগ পেলে একটু সাইকেল চালিয়ে নিন।

৬. গভীর শ্বাস-প্রশ্বাস নিন রাগ বাড়লে আমাদের নিশ্বাস ছোট ও দ্রুত হয়। এটা প্রতিহত করুন। নাক দিয়ে ধীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। অথবা সংখ্যা গণনা করতে পারেন। অর্থাৎ ১ থেকে ১০ পর্যন্ত গুনুন। যদি খুব রেগে যান তাহলে ১০০ পর্যন্ত গুনুন। এতে আপনার হৃৎস্পন্দন ধীর হবে এবং রাগ অনেকটাই কমে আসবে। নিজেকে শান্ত করার জন্য একটি শব্দ বা বাক্য বারবার বলুন, যেমন, ‘শান্ত থাক’, ‘সব ঠিক হয়ে যাবে’, ‘নিজেকে সামলাও’, এমন কিছু। চোখ বন্ধ করে নিজেকে একটি শান্ত পরিবেশে কল্পনা করুন। কিছুক্ষণ চুপ থাকুন, ঠোঁট বন্ধ রাখুন।

৭. উল্টো গণনা করুন বহুকাল ধরে প্রচলিত এই প্রক্রিয়াটি রাগ নিয়ন্ত্রণে সত্যিই ভাল কাজ করে। মনে হচ্ছে কোন ঘটনায় আপনি বিরক্ত হচ্ছেন, ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন তখন পিছন দিক থেকে ১০০ গুনতে শুরু করুন। এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দেবে এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছুটা সময় পাওয়া যাবে রাগকে নিয়ন্ত্রণে আনার।

৮. সমস্যার সমাধানে মন দিন অনেক সময় এমন হয় যে, কারও কোনো কাজে রেগে গেছেন। কিন্তু সেই মানুষটি আপনার সামনে নেই। সে ক্ষেত্রে কাজটা সহজ। কিসের ওপর রাগ করেছেন তার ওপর মনোযোগ না দিয়ে, সমস্যাটি সমাধানের চেষ্টা করুন। যেমন সন্তানের অগোছালো ঘর দেখতে বিরক্ত লাগলে সেই ঘরের দরজাটা বন্ধ করে রাখুন কিছুক্ষণ। বাড়ির লোকজন প্রতি রাতে দেরিতে খাবার খেতে চাইলে সন্ধ্যার পরে খাবারের সময়সূচি নির্ধারণ করে দিন। সব জিনিস নিজের নিয়ন্ত্রণে থাকে না। নিজের বাধা ও ক্ষমতা দুটি সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে রাখতে হবে। নিজের সম্পর্কে বাস্তববাদী হওয়ার চেষ্টা করতে হবে। নিজেকে মনে করিয়ে দিন, রাগ কিছুই ঠিক করবে না বরং পরিস্থিতি আরও খারাপ করতে পারে। সমালোচনা করা বা দোষারোপ করা কেবল উত্তেজনা বৃদ্ধি করতে পারে। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হোন। কথা বলার ধরনে পরিবর্তন আনুন।

৯. ক্ষমা করতে শিখুন ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার। রাগ ও অন্যান্য নেতিবাচক অনুভূতিকে ইতিবাচক অনুভূতি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করতে হবে। এতে নিজের তিক্ততা বা অন্যায়ের অনুভূতি ভুলে থাকা সম্ভব। যার ওপরে রাগ, তাকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি করে নিতে হবে নিজে নিজেই। মুখের ওপরে বলে যদি কাউকে ক্ষমা করতে না-ও পারেন, অন্তত মনে মনে তাকে ক্ষমা করার চেষ্টা করুন। তাহলে রাগ চলে যাবে।

১০. প্রয়োজন হলে সাহায্য নিন রাগ নিয়ন্ত্রণ করা শেখা মাঝে মাঝে চ্যালেঞ্জের বিষয় হতে পারে। যদি আপনার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আপনাকে এমন কিছু করতে বাধ্য করে যার জন্য আপনি অনুতপ্ত হতে পারেন, তাহলে রাগের সমস্যা সমাধানের জন্য সাহায্য নিন। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন তা আগে থেকে অনুশীলন করুন। আপনার জীবনে যা ভালো, তা মনে করুন। এটা রাগ প্রশমিত করতে সাহায্য করে।

১১. মনোযোগ অন্যদিকে সরান বন্ধুর সঙ্গে কথা বলুন। যিনি আপনাকে বুঝবেন। আবার যিনি আপনাকে উসকে দিতে পারে, তেমন বন্ধুর কাছ থেকে রাগের সময় দূরত্ব বজায় রাখুন। খুব ভালো বন্ধুর সঙ্গে রাগের কারণ নিয়ে আলোচনা করুন। এতে নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারেন। জার্নাল বা ডায়েরিতে মনের কথা লিখে ফেলুন। কী বলবেন তা না ভেবে লিখে ফেলুন, এতেও রাগ কমে যাবে। অথবা গান শুনুন। প্রিয় গান চালিয়ে দিন, হেডফোন পরুন বা গাড়িতে গিয়ে গান শুনুন। এতে রাগ সহজে দূর হবে। যার ওপর আপনি রেগে আছেন, তাকে উদ্দেশ্য করে একটি চিঠি বা ইমেইল লিখুন, তারপর মুছে ফেলুন। এতে মন হালকা হবে। সৃষ্টিশীল কিছুর মাধ্যমে রাগ প্রকাশ করুন। রাগ কাজে লাগান আঁকায়, কবিতায়, বাগান করায় অথবা সংগীত সৃষ্টিতে। সৃষ্টিশীলতা রাগ প্রশমনের শক্তিশালী মাধ্যম।

রাগ একটি স্বাভাবিক আবেগ হলেও তা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক কৌশল প্রয়োগ করলে রাগকে ইতিবাচকভাবে সামলানো সম্ভব। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণে এনে একটি শান্ত ও ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

আদিতমারীতে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত

X