মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অফিসে সহকর্মীদের সঙ্গে যেসব বিষয় শেয়ার করা উচিত নয়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ এএম
অফিসে সহকর্মীদের সঙ্গে যেসব বিষয় শেয়ার করা উচিত নয়

ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন আলাদা রাখা সফল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। আমরা দিনের বড় একটি অংশ অফিসে সহকর্মীদের সঙ্গে কাটালেও সবাইকে বন্ধু ভেবে সবকিছু শেয়ার করা ঠিক নয়। অনেক সময় অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করার কারণে পেশাগত সমস্যাও তৈরি হতে পারে।

নিচে এমন ৯টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো, যেগুলো অফিসে সহকর্মীদের সঙ্গে কখনোই আলোচনা করা উচিত নয়—

১. আর্থিক অবস্থা আপনার আয়, সঞ্চয় বা পারিবারিক আর্থিক পরিস্থিতি সম্পর্কে সহকর্মীদের সঙ্গে আলোচনা করা উচিত নয়। এটি ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত সীমারেখা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

২. পরনিন্দা ও সহকর্মী সমালোচনা কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পর্কে নেগেটিভ মন্তব্য অন্যদের সঙ্গে শেয়ার করা এড়িয়ে চলুন। এটি অফিসের পরিবেশ নষ্ট করতে পারে এবং ভবিষ্যতে আপনার বিরুদ্ধেও ব্যবহার হতে পারে।

৩. শারীরিক অবস্থা আপনার শারীরিক অবস্থা, অসুখবিসুখ নিয়ে বেশি চর্চা না করাই ভালো। সহকর্মী হয়তো শুনে দুঃখপ্রকাশ করবেন, কিন্তু আড়ালে সে নিয়ে হাস্যকৌতুকও হতে পারে। আর কর্তৃপক্ষের কানে গেলে তারা হয়তো ভাবতে পারেন এমন শারীরিক অবস্থায় আপনি চাপ নিয়ে কাজ করতে সক্ষম নন।

৪. কর্মক্ষেত্রের অসন্তুষ্টি প্রকাশ আপনার বস বা কাজ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তা সহকর্মীর কাছে প্রকাশ না করাই ভালো। এতে পেশাদার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে এই কথা আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে।

৫. ভবিষ্যত পরিকল্পনা জীবন নিয়ে আপনার কি পরিকল্পনা তা কখনোই শেয়ার করতে যাবেন না। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কখনওই সহকর্মীদের জানাবেন না। তারা যতই ঘনিষ্ঠ হোন না কেন, কাজ নিয়ে আপনার পরিকল্পনা কী, তা নিজের মধ্যেই রাখুন।

৬. রাজনীতি নিয়ে আলোচনা আপনার রাজনৈতিক আদর্শ আপনার সহকর্মীর সঙ্গে না-ই মিলতে পারে। আপনাদের দু’জনের বিশ্বাস, চিন্তাভাবনা আলাদা হতেই পারে। তবে এসব বিষয় কাজের জায়গায় আলোচনা করবেন না। এতে পেশাদার সম্পর্ক নষ্ট হতে পারে। একই ভাবে, ধর্মীয় বিশ্বাস সম্পর্কেও আলোচনা না করাই ভালো।

৭. নতুন চাকরি খোঁজার কথা আপনি হয়তো নতুন চাকরি খুঁজছেন, তবে সেটা ভুলেও অফিসের কাউকে জানাবেন না। সহকর্মী যতই শুভাকাঙ্ক্ষী হোক, এই ধরনের কথা ফাঁস হয়েই যায়। আর কোনও ভাবে এই ধরনের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে গেলে সমস্যায় পড়তে পারেন। তাই এই বিষয়ে সতর্ক থাকুন।

৮. সম্পর্কের টানাপোড়ন ব্যক্তিগত জীবনে আপনি কী-কী করছেন, কার সঙ্গে ডেটে যাচ্ছেন, দাম্পত্য জীবনে কী চলছে—এই ধরনের কোনও কথাই সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন না। হতেই পারে এই সব বিষয় নিয়ে আপনার পিছনে কেউ সমালোচনা করছে, কিংবা আপনার মজা ওড়াচ্ছে। তাই ব্যক্তিগত জীবনে সম্পর্ক যেমনই হোক তা নিয়ে অফিসে আলোচনা একদম নয়।

৯. অপেশাদার রসিকতা বা কটাক্ষ সহকর্মীদের সঙ্গে মজা করা ভালো, তবে অশোভন বা অপমানজনক রসিকতা এড়িয়ে চলা উচিত। এটি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X