রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বর্ষায় কাপড় শুকানোর সহজ উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:২০ এএম
বর্ষায় কাপড় শুকানোর সহজ উপায়

বর্ষাকালে ভেজা আবহাওয়ার কারণে জামাকাপড় সহজে শুকাতে চায় না। ফলে কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হয় এবং ছত্রাক বা জীবাণু জন্মাতে পারে। তবে কিছু সহজ ঘরোয়া কৌশল মেনে চললে এই সমস্যার সমাধান সম্ভব।

অতিরিক্ত পানি ঝরিয়ে নিন ধোয়ার পর ভারী কাপড় যেমন জিনস, চাদর বা টেবিল ক্লথ কিছুক্ষণ ঝুলিয়ে রাখুন যাতে অতিরিক্ত পানি ঝরে যায়। এতে কাপড় দ্রুত শুকাবে। ঘরের ভেতরে দড়িতে মেলে ফ্যানের বাতাসে রাখলে বিদ্যুৎও কম খরচ হবে। এ ছাড়া রাতে ঘুমানোর সময় মশারির ওপর অপেক্ষাকৃত পাতলা কাপড়গুলো নেড়ে দিতে পারেন। তাতে সারা রাতে কাপড় ভালোভাবে শুকিয়ে যাবে।

ঘরের খোলা জায়গা ব্যবহার করুন বাইরে রোদ না থাকলে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে কাপড় মেলে দিন। ভালোভাবে নিংড়ে নিয়ে ফ্যান চালু রাখলে শুকানোর গতি বাড়ে। হ্যাঙ্গার ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়।

হ্যাঙ্গারে শুকাতে দিন হ্যাঙ্গারে বাতাস চলাচল সহজ বলে কাপড় তুলনামূলক দ্রুত শুকায়। ভেজা কাপড় দড়িতে শুকাতে দেওয়ার বদলে হ্যাঙ্গারে শুকাতে দিতে পারেন।

ওয়াশিং মেশিনের সাহায্য নিন এখন অনেক বাড়িতেই ওয়াশিং মেশিন রয়েছে। আর বহু ওয়াশিং মেশিনে ড্রায়ারের সুবিধা রয়েছে। বৃষ্টি না থামলে ওয়াশিং মেশিনে কেচে ড্রায়ারে ভালো করে শুকিয়ে নিন। এরপরেও চাইলে ফ্যানের নিচে জামাকাপড় মেলে দিতে পারেন। এতে স্যাঁতস্যাঁতে ভাব কেটে যাবে।

হেয়ারড্রায়ার ব্যবহার করুন বৃষ্টির দিনে মোটা বা ভারী কাপড় পরা থেকে বিরত থাকতে হবে। সহজে শুকিয়ে যায় ও ধোয়া সহজ এ সময় এমন কাপড় পরাই ভালো। কম সময়ের মধ্যে কাপড় শুকানোর জন্য হেয়ারড্রায়ার ব্যবহার করতে পারেন। অথবা ভেজা কাপড় চিপে পানি নিংড়ে নিয়ে সতর্ক ভাবে ইস্ত্রি করে ফ্যানের বাতাসে নেড়ে দিলে দ্রুত শুকিয়ে যাবে।

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে শুকাতে পারেন ঘরের মধ্যে জামাকাপড় মেলে এসি চালিয়ে দিন। এসি ড্রাইমোডে রাখবেন। এতেও আপনার ভেজা জামাকাপড় শুকনো যেতে পারে। এরপরে জামাকাপড় পরার সময় একবার ইস্ত্রি করে নিতে পারেন। এতে স্যাঁতস্যাঁতে ভাব থাকবে না এবং সমস্ত জীবাণু মরে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X