রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঘরে মাছির উপদ্রব থেকে মুক্তি পেতে চান?

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ এএম
ঘরে মাছির উপদ্রব থেকে মুক্তি পেতে চান?

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ে মাছির উপদ্রব, যা দৈনন্দিন জীবনকে করে তোলে অস্বস্তিকর। শুধু বিরক্তিই নয়, মাছি খাবারে বসলে বিভিন্ন রোগের ঝুঁকিও বেড়ে যায়। অনেকেই মাছি তাড়াতে রাসায়নিক ব্যবহার করেন, যা সাময়িক সমাধান দিলেও দীর্ঘমেয়াদে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নিরাপদ ও কার্যকর ঘরোয়া উপায় জানা জরুরি।

১. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন মাছি দূরে রাখতে ঘর সবসময় পরিষ্কার রাখুন। ফল ও সবজি ভালোভাবে ধুয়ে রাখুন এবং অতিরিক্ত পাকা বা পচা ফল দ্রুত ফেলে দিন। ফ্রিজের নিচে বা আশপাশে যেন খাবার না পড়ে থাকে সেদিকে খেয়াল রাখুন।

২. বেকিং সোডার ব্যবহার একটি বোতলে পানি নিয়ে তাতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে ঘরের কোণায় রাখুন। এর গন্ধ মাছি দূরে রাখতে সাহায্য করে।

৩. পুদিনা পাতা বা গাছ পুদিনার তীব্র গন্ধ মাছি সহ্য করতে পারে না। তাই ঘরে পুদিনা গাছ লাগানো বা পাতা রাখা মাছি দূরে রাখতে কার্যকর।

৪. রসুনের স্প্রে রসুন ও লবঙ্গ সিদ্ধ করে সেই পানি স্প্রে করলে মশা, মাছি ও আরশোলা দ্রুত দূরে সরে যায়।

৫. লেবু ও লবঙ্গের মিশ্রণ একটি লেবু কেটে তাতে কয়েকটি লবঙ্গ গেঁথে ঘরে রাখুন। এটি যেমন সুগন্ধ ছড়ায়, তেমনি মাছি ও পোকামাকড় দূরে রাখে।

৬. ভিনেগারের ব্যবহার ভিনেগার স্প্রে করলে মাছি দূর হয়। এছাড়া অ্যাপল সিডার ভিনেগার দিয়ে তৈরি ফাঁদ মাছি আটকাতে কার্যকর একটি পদ্ধতি।

৭. অ্যাসেনশিয়াল অয়েল ল্যাভেন্ডার বা লেবুর গন্ধযুক্ত অয়েল সপ্তাহে একবার স্প্রে করলে মাছির উপদ্রব কমে।

৮. কর্পূর ব্যবহার ঘরের চারপাশে কর্পূর ছড়িয়ে দিলে এর গন্ধে মাছি সহজেই দূরে থাকে।

৯. নিমপাতা ও তুলসী পাতা নিমপাতা ফুটানো পানি দিয়ে ঘর মুছলে জীবাণু ও মাছি কমে। তুলসী পাতার ঝাঁজালো গন্ধ মাছি দূরে রাখতে সাহায্য করে এবং এটি প্রাকৃতিক কীটনাশক হিসেবেও কাজ করে।

১০. দারুচিনি দারুচিনির তাজা গন্ধ মাছি দূরে রাখে। জানালার পাশে দারুচিনি রাখলে সহজেই উপকার পাবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X