সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লবণ কি সত্যিই রক্তচাপ বাড়ায়?

তাহমিনা বিশ্বাস
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম
লবণ কি সত্যিই রক্তচাপ বাড়ায়?

রক্তচাপ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে অনেকেই প্রথমেই খাবারের লবণকে দোষ দেন। কারণ লবণে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়ানোর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। কিন্তু বাস্তবতা হলো—লবণ সব সময় ক্ষতিকর নয়। বরং মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কার্যক্রমে লবণের ভূমিকা অপরিহার্য।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সোডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান। স্নায়ুর সংকেত আদান-প্রদান, পেশির কার্যক্রম, শরীরে তরলের ভারসাম্য বজায় রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণ—এসব ক্ষেত্রেই লবণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তবে প্রশ্ন হলো—যদি লবণ এতটাই প্রয়োজনীয় হয়, তাহলে কেন এটিকে এতটা দোষারোপ করা হয়?

হার্ট ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ চিকিৎসক দিমিত্রি ইয়ারানোভ-এর মতে, লবণ সবার জন্য ক্ষতিকর নয়। তবে কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যা থাকলে অতিরিক্ত লবণ খাওয়া বিপজ্জনক হয়ে উঠতে পারে।

তিনি বলেন, লবণকে সবার জন্য ভিলেন বলা যায় না। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সোডিয়ামের প্রয়োজন রয়েছে। তবে যাদের আগে থেকেই হৃদ্‌রোগ বা সংশ্লিষ্ট সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত লবণ সমস্যা বাড়াতে পারে।

তাই কে কতটুকু লবণ খাবেন, তা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত। নিজের সিদ্ধান্তে হঠাৎ করে খাবারে লবণ কমিয়ে দেওয়াও সব সময় সঠিক নয়।

তাহলে লবণ কি আমাদের শত্রু? কাদের জন্য বিপজ্জনক? এ প্রসঙ্গে চিকিৎসক দিমিত্রি বলেন, ‘লবণ সবার জন্য ভিলেন নয়। মানবজাতি ধ্বংসের জন্য এই উপাদানকে কখনই দায়ী করা যায় না। শারীরবৃত্তীয় নানা কাজের জন্য সোডিয়াম প্রয়োজন। কিন্তু যারা আগে থেকেই কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে লবণ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সে জন্য আমাদের সচেতন হওয়া জরুরি।

চলুন জেনে নেওয়া যাক— ১. যাদের হার্টের রকম সমস্যা রয়েছে, তারা লবণ খাবারে সতর্ক থাকবেন। কারণ অতিরিক্ত লবণ খেলে রক্তে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। আর তাতে ওয়াটার রিটেনশন হওয়ার আশঙ্কা থাকে বেশি।

২. এই শীতে ঘুমের মধ্যে দরদর করে ঘামছেন? এমন হলে সতর্ক হওয়া প্রয়োজন। আপনার রক্তচাপ অনিয়ন্ত্রিত। তাই বেশি লবণ খাবেন না। আর রক্তচাপ স্বাভাবিক রাখতে যারা নিয়মিত ওষুধ খান, তারা মেপে লবণ খাবেন।

৩. ক্রনিক কিডনি রোগের যারা ভুগছেন, তারাও লবণ খাওয়ার বিষয়ে সতর্ক থাকবেন। বেশি লবণ খেলে শরীরে ফ্লুইডের পরিমাণ বাড়ে। তাতে কিডনি বিকল হওয়ার আশঙ্কা থাকে বেশি।

৪. অনেক দিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকলে লিভারের ওপর প্রভাব পড়ে। লিভারে পানি জমে। সিরোসিস অব লিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X