সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রমজানে ভালো ঘুম ও ওজন নিয়ন্ত্রণে কী খাবেন?

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
রমজানে ভালো ঘুম ও ওজন নিয়ন্ত্রণে কী খাবেন? ¦ ছবি: প্রতীকী

রমজান মাসে মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আসে। ইফতার, সাহরি ও তারাবির নামাজের কারণে খাবার ও ঘুমের সময়সূচি বদলে যায়। অন্য মাসের তুলনায় এই সময় রুটিন ভিন্ন হওয়ায় অনেকের মধ্যে ঘুমের সমস্যা ও শারীরিক ক্লান্তি দেখা দেয়।

সুস্থ থাকতে এ সময় সঠিক খাদ্য নির্বাচন এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে রাতের খাবারের পর হালকা পুষ্টিকর খাবার গ্রহণ করলে শরীর ভালো থাকে এবং ঘুমও ভালো হয়।

অনেক সময় রাতের খাবারের পরও হালকা ক্ষুধা অনুভূত হতে পারে। কিন্তু এ সময় ভাজাপোড়া বা ভারী খাবার খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই ঘুমানোর আগে হালকা ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া সবচেয়ে ভালো।

নিচে কিছু উপকারী খাবার ও পানীয় সম্পর্কে আলোচনা করা হলো—

ডিম – প্রোটিনসমৃদ্ধ ও পেট ভরার উপকারী খাবার রাতের খাবারে প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা খুবই উপকারী। ঘুমানোর ১ থেকে ২ ঘণ্টা আগে একটি সিদ্ধ ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে।

ডিমের উচ্চমানের প্রোটিন শরীরের শক্তি বজায় রাখতে এবং পেশি পুনর্গঠনে সহায়তা করে। সাধারণত রাতে ডিম খেলে হজম ভালো হয় এবং অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতাও কমে।

মরিচ – বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সহায়ক রাতের খাবারে অল্প পরিমাণ ঝাল রাখা যেতে পারে। কাঁচা মরিচ বা সামান্য মরিচের গুঁড়া খাবারের সঙ্গে খেলে শরীরের তাপ উৎপাদন প্রক্রিয়া কিছুটা বৃদ্ধি পায়, যা ক্যালোরি খরচে সহায়তা করে।

এতে বিপাকক্রিয়া সক্রিয় থাকে। চাইলে হালকা গরম পানিতে সামান্য মরিচের গুঁড়া মিশিয়েও পান করা যেতে পারে।

ওজন নিয়ন্ত্রণে অনেকেই অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করেন।

এক গ্লাস পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে ঘুমানোর প্রায় ৩০ মিনিট আগে পান করলে হজমে সহায়তা ও বিপাকক্রিয়া সক্রিয় হতে পারে। তবে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাদের এটি গ্রহণের আগে সতর্ক থাকা উচিত এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

ঘুমের মান উন্নত করতে ভেষজ পানীয় খুব উপকারী। ক্যামোমাইল চা শরীর ও মনকে শান্ত করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং প্রদাহ কমাতে ভূমিকা রাখে। ঘুমানোর প্রায় ৩০ মিনিট আগে এক কাপ ক্যামোমাইল চা পান করলে আরামদায়ক ঘুম পাওয়া সম্ভব।

রমজানে সচেতনভাবে খাবার নির্বাচন করলে ভালো ঘুম ও ওজন নিয়ন্ত্রণ দুটোই সহজ হয়। ভারী ও ভাজাপোড়ার পরিবর্তে হালকা, পুষ্টিকর এবং সুষম খাবার গ্রহণ করাই স্বাস্থ্যকর অভ্যাস।

সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম রমজান মাসকে আরও স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক করে তুলতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X