শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

ঘরেই তৈরি করুন গরুর মাংসের ঝাল কাবাব

তাহমিনা বিশ্বাস
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
ঘরেই তৈরি করুন গরুর মাংসের ঝাল কাবাব

বিশেষ কোনো আয়োজন, দাওয়াত কিংবা উৎসবের টেবিলে কাবাব না থাকলে যেন আয়োজনই অসম্পূর্ণ থেকে যায়। আর সেই কাবাব যদি হয় ঝাল-মসলাদার গরুর মাংসের স্পাইসি কাবাব, তাহলে তো কথাই নেই! যারা একটু বেশি ঝাল ও সুগন্ধি স্বাদের খাবার পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট।

ঘরেই খুব সহজ উপায়ে তৈরি করা যায় রেস্টুরেন্ট স্বাদের গরুর মাংসের স্পাইসি কাবাব। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি।

তৈরি করতে যা লাগবে হাড় ছাড়া গরুর মাংস- আধা কেজি ছোলার ডাল বা বুটের ডাল- ২ কাপ আদা বাটা- ১ টেবিল চামচ রসুন বাটা- ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ শুকনা মরিচ- ৪টি লবণ- পরিমাণমতো গোল মরিচের গুঁড়া- আধা চা চামচ গরম মসলার গুঁড়া- আধা চা চামচ ডিম- ১টি তেল- কাবাব ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন মাংসের টুকরাগুলো কিমা করে নিন। এবার প্রেশার কুকারে ২ কাপ পানিতে স্বাদ অনুযায়ী লবণ, আদা-রসুন বাটা, শুকনো মরিচ, গরম মশলার গুঁড়া, ছোলার ডাল ও মাংসের কিমা একসাথে দিয়ে সেদ্ধ করে নিন।

পানি শুকিয়ে মাংস ও ডাল নরম হয়ে গেলে ব্লেন্ডার বা শিলপাটায় ভালোভাবে বেটে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচের গুঁড়া, ডিম ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কাবাবের মিশ্রণ বানিয়ে নিন।

এবার পছন্দমতো শেইপে কাবাব বানিয়ে নিন। ফ্রায়িং প্যানে তেল গরম করতে দিন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাবাব এপিঠ ওপিঠ করে ভেজে নিন। খুব বেশি জোরে তাপ দিবেন না, এতে কাবাবগুলো পুড়ে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

ইরানে হামলা হলে মার্কিন সহায়তাকারীদেরও টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের

লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা

মহেশপুরে হ্যানিট্যাপ করে চাঁদা আদায় মূলহোতাসহ গ্রেফতার-২

কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ব্যবসায়ীকে জরিমানা; ১৫০ কেজি মাছ ধ্বংস

জোটের সমীকরণে ফের কি সরে দাঁড়াবেন রহমতুল্লাহ?

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা, অপরাধ দমনে জিরো টলারেন্সের আহ্বান

মোরেলগঞ্জে খাল খনন প্রকল্প শেষে ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নৈগাং বাজারে যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ আটক ১, থানায় মামলা

গাজী নজরুল পদ হারালে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে  হুমকির প্রতিবাদে মানববন্ধন  

আন্দোলনের মুখে অবরুদ্ধ দিল্লি মেট্রো, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় বাস উল্টে নারী-শিশুসহ আহত ২৩

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে জেন-জি আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের ফোন!

মোল্লাপাড়ার জিতু হত্যার ঘটনায় চোর সুমন আটক

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

X